1. amaderjonota6@gmail.com : dailyamaderjonota :
চরভদ্রাসনে তিন বছরের শিশু আফজালের চোখের দৃষ্টি ফিরে পেতে সাহায্যের আবেদন - dailyamaderjonota
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সন্ধ্যা ৭:০৫|
শিরোনামঃ
বীরগাঁও ইমদাদুল হক বিদ্যালয়ের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ জোয়া এন্টারটেইনমেন্টের ব্যানারে আসছে রোমান্টিক ইউটিউব ফিল্ম ‘মন বদল’ দিরাইয়ে মিথ্যা মামলা দিয়ে মানহানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালগঞ্জে কলেজ শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিবাহ ও আইনি সচেতনতা বিষয়ক আলোচনা সভা ঝিনাইগাতীতে বিএনপির তৃণমূলের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে আসঝি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ঝিনাইগাতীতে ব্রাকের স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজের বিশ্ব শিক্ষক দিবস পালন শিক্ষকরা হলেন জাতির আলোকবর্তিকা: আতিকুর রহমান লিটন ঝিনাইগাতীতে  আব্দুল মান্নানকে  বিএনপির সদস্য সচিব দেখতে চান তৃণমূলের নেতা-কর্মীরা তৌসিফ মাহবুব এবং মিজু ইনযাম এর আনুষ্ঠানিক উদ্বোধন বাংলাদেশ সেলিব্রিটি ফুটবল ক্লাব উন্মোচন করলো লিমিটেড এডিশন সেলিব্রিটি জার্সি – নিগার দৌলার ডিজাইনে

চরভদ্রাসনে তিন বছরের শিশু আফজালের চোখের দৃষ্টি ফিরে পেতে সাহায্যের আবেদন

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ২০৬ Time View

ফরিদপুর জেলা প্রতিনিধি-

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য—আপনার আমার সহানুভূতিই পারে একটি জীবন বাঁচাতে। আর সেই সহানুভূতিই পারে ফেরাতে তিন বছরের নিষ্পাপ শিশু আফজালের চোখের আলো।

ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের মৌলভীর চর, দারাজউদ্দিন মোল্লার ডাঙ্গীর হতদরিদ্র পরিবারে জন্ম নেওয়া শেখ কাদিরের দুই সন্তানের একজন ছোট ছেলে আফজাল (৩)। জন্মের পর থেকেই সুস্থ দৃষ্টিশক্তি ছিল তার। কিন্তু সম্প্রতি খেলাধুলার সময় ঘাস কাটার কাঁচির ভয়াবহ আঘাতে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় তার একটি চোখ। এখন অবস্থার অবনতি হয়ে চোখটি সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, জরুরি অপারেশন ছাড়া আফজালের দৃষ্টিশক্তি রক্ষা করা সম্ভব নয়। কিন্তু দরিদ্র পরিবারটির পক্ষে এই অপারেশনের ব্যয় বহন করা অসম্ভব হয়ে পড়েছে। টাকার অভাবে এখনো হাসপাতালেও ভর্তি করানো যায়নি তাকে।

এই খবর ছড়িয়ে পড়লে, কিশোর আলো যুব সংগঠন তাৎক্ষণিকভাবে নয়জন সদস্যের একটি টিম নিয়ে শিশুটির বাড়িতে গিয়ে পরিবারের পাশে দাঁড়ায়। সংগঠনের প্রবাসী সদস্য সাইফুল ইসলাম সজিব শিশুটির চিকিৎসার জন্য ইতিমধ্যে ৫,০০০ টাকা সহায়তা প্রদান করেছেন। এছাড়া সংগঠনের পক্ষ থেকে আরও সহায়তার উদ্যোগ নেওয়া হচ্ছে।

আফজালের বাবা শেখ কাদির কান্নাজড়িত কণ্ঠে বলেন—
“আমার দুই ছেলের একজন আফজাল। ওর চোখের চিকিৎসা ছাড়া বাঁচার কোনো পথ নেই। সমাজের বিত্তবান ভাই-বোনদের কাছে আমি আকুল আবেদন জানাই, একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন। আপনার সামান্য সহায়তাও আমার ছেলের চোখে আলো ফিরিয়ে দিতে পারে।”

অপারেশনের সম্পূর্ণ খরচ মেটাতে এখনো আরও অর্থের প্রয়োজন। আপনার সহযোগিতা এই শিশুর জীবন বদলে দিতে পারে।

সহায়তার জন্য বিকাশ (পার্সোনাল): 01590096286
নগদ (পার্সোনাল): 01756232144

আসুন, সবাই মিলে এই নিষ্পাপ শিশুটির চোখে আবার আলো ফিরিয়ে দিই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025