1. amaderjonota6@gmail.com : dailyamaderjonota :
নবীগঞ্জে জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলা উদ্দীন আর - dailyamaderjonota
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| বিকাল ৫:৩০|
শিরোনামঃ
বীরগাঁও ইমদাদুল হক বিদ্যালয়ের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ জোয়া এন্টারটেইনমেন্টের ব্যানারে আসছে রোমান্টিক ইউটিউব ফিল্ম ‘মন বদল’ দিরাইয়ে মিথ্যা মামলা দিয়ে মানহানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালগঞ্জে কলেজ শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিবাহ ও আইনি সচেতনতা বিষয়ক আলোচনা সভা ঝিনাইগাতীতে বিএনপির তৃণমূলের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে আসঝি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ঝিনাইগাতীতে ব্রাকের স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজের বিশ্ব শিক্ষক দিবস পালন শিক্ষকরা হলেন জাতির আলোকবর্তিকা: আতিকুর রহমান লিটন ঝিনাইগাতীতে  আব্দুল মান্নানকে  বিএনপির সদস্য সচিব দেখতে চান তৃণমূলের নেতা-কর্মীরা তৌসিফ মাহবুব এবং মিজু ইনযাম এর আনুষ্ঠানিক উদ্বোধন বাংলাদেশ সেলিব্রিটি ফুটবল ক্লাব উন্মোচন করলো লিমিটেড এডিশন সেলিব্রিটি জার্সি – নিগার দৌলার ডিজাইনে

নবীগঞ্জে জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলা উদ্দীন আর

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৬৫ Time View

 

বুলবুল আহমদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও দূর্গাপুর গ্রামের সবার প্রিয়মুখ মোঃ আলা উদ্দীন (৪২) আমাদের মাঝে আর নেই৷ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউল) তিনি শনিবার (৯ আগস্ট) দুপুরে সিলেটের একটি প্রাইভেট হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন৷ বেশ কিছু দিন ধরে তিনি শ্বাসকষ্ট রোগ সহ নানা জটিল রোগে ভূগছিলেন।
মরহুমের জানাজার নামাজ শনিবার বিকাল সাড়ে ৫ টার দিকে তাঁর নিজ বাড়িতে সম্পন্ন হয়। জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে৷ মৃত্যুকালে তিনি এক স্ত্রী, এক সন্তান ও ভাই- বোন সহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে যান৷
মরহুমের জানাজার নামাজে সহস্রাধিক মুসল্লিরা অংশ গ্রহণ করেন৷ এতে, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ শাহ্ আবুল খায়ের, নবীগঞ্জ উপজেলা জাপার সভাপতি শাহ ফরিদুল ইসলাম, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মুরাদ আহমেদ, উপজেলা জাপার যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মতিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ সরওয়ার শিকদার, সাংবাদিক এম মুজিবুর রহমান, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল বারিক রনি, ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল হান্নান চৌধুরী চাঁন মিয়া, আব্দুল হাই, সাধারণ সম্পাদক বদরুল হক, আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক আকলিছ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মিলাদ হোসেন সুমন, জাপা নেতা সিদ্দিক আলী চৌধুরী, শাহ জাহাঙ্গীর আলম কামাল, ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়ামুল করিম অপু, উপজেলা ছাত্র সমাজের সাংগঠনিক সম্পাদক আনোয়ার আলী, ইউপি সদস্য খালেদ হাসান দুলন, আকুল মিয়া, সাবেক ইউপি সদস্য ফজলুর রহমান, বিশিষ্ট সমাজসেবক নুরুল আমীন, সাজ্জাদ হোসেন সহ সহস্রাধিক মুসল্লিগণ অংশ গ্রহণ করেন। জাপা নেতা মোঃ আলা উদ্দীনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপণ করেছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025