1. amaderjonota6@gmail.com : dailyamaderjonota :
জোয়া এন্টারটেইনমেন্টের ব্যানারে আসছে রোমান্টিক ইউটিউব ফিল্ম ‘মন বদল’ - dailyamaderjonota
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ১১:৫৮|
শিরোনামঃ
বীরগাঁও ইমদাদুল হক বিদ্যালয়ের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ জোয়া এন্টারটেইনমেন্টের ব্যানারে আসছে রোমান্টিক ইউটিউব ফিল্ম ‘মন বদল’ দিরাইয়ে মিথ্যা মামলা দিয়ে মানহানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালগঞ্জে কলেজ শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিবাহ ও আইনি সচেতনতা বিষয়ক আলোচনা সভা ঝিনাইগাতীতে বিএনপির তৃণমূলের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে আসঝি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ঝিনাইগাতীতে ব্রাকের স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজের বিশ্ব শিক্ষক দিবস পালন শিক্ষকরা হলেন জাতির আলোকবর্তিকা: আতিকুর রহমান লিটন ঝিনাইগাতীতে  আব্দুল মান্নানকে  বিএনপির সদস্য সচিব দেখতে চান তৃণমূলের নেতা-কর্মীরা তৌসিফ মাহবুব এবং মিজু ইনযাম এর আনুষ্ঠানিক উদ্বোধন বাংলাদেশ সেলিব্রিটি ফুটবল ক্লাব উন্মোচন করলো লিমিটেড এডিশন সেলিব্রিটি জার্সি – নিগার দৌলার ডিজাইনে

জোয়া এন্টারটেইনমেন্টের ব্যানারে আসছে রোমান্টিক ইউটিউব ফিল্ম ‘মন বদল’

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৬৫৭ Time View
জোয়া এন্টারটেইনমেন্টের ব্যানারে আসছে রোমান্টিক ইউটিউব ফিল্ম ‘মন বদল’
জোয়া এন্টারটেইনমেন্টের ব্যানারে আসছে রোমান্টিক ইউটিউব ফিল্ম ‘মন বদল’

জোয়া এন্টারটেইনমেন্টের ব্যানারে আসছে রোমান্টিক ইউটিউব ফিল্ম ‘মন বদল’

ঢাকা | অক্টোবর ২০২৫

নতুন এক যাত্রার সূচনা করতে যাচ্ছে জোয়া এন্টারটেইনমেন্ট। তাদের প্রথম পূর্ণ ফিকশন ইউটিউব ফিল্ম ‘মন বদল’ নিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করছে প্রতিষ্ঠানটি

রোমান্টিক ঘরানার এই নাটকটি পরিচালনা করছেন মিজু ইনজাম। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সৌরভ চৌধুরীমেহজাবিন মৌ। তরুণ এই অভিনয় জুটি নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।

মন বদল’-এর কস্টিউম ও ক্যারেকটার ডিজাইন করেছেন দেশের খ্যাতনামা সেলিব্রিটি ফ্যাশন ডিজাইনার নিগার দৌলা। তিনি বলেন,

এই প্রজেক্টে প্রতিটি চরিত্রের পোশাক তাদের মানসিক পরিবর্তন ও অনুভূতিকে তুলে ধরবে। ভালোবাসা, ভাঙন ও পুনর্জন্ম—সব আবেগের রঙে ভরপুর থাকবে মন বদল।”

চিত্রগ্রহণ পরিচালনা করছেন আসাদুজ্জামান মানিক, যিনি তার ব্যতিক্রমী ভিজ্যুয়াল সেন্স ও আলোকচিত্রে কাব্যিকতা যোগ করার জন্য পরিচিত।

জোয়া এন্টারটেইনমেন্টের কর্ণধার জানান, চলতি মাসের ২০ তারিখে শুটিং শুরু হবে, এবং আগামী ১ নভেম্বর ফিল্মটি প্রকাশ পাবে জোয়া এন্টারটেইনমেন্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

তিনি আরও বলেন,

“মন বদল আমাদের স্বপ্নের সূচনা। আমরা এমন গল্প তৈরি করতে চাই, যা শুধু বিনোদন নয়—অনুভূতিরও প্রতিচ্ছবি হবে।”

গল্প, সংগীত, ফ্যাশন ও সিনেমাটোগ্রাফির সমন্বয়ে ‘মন বদল’ হতে পারে দেশের ইউটিউব ফিকশন জগতে এক নতুন সংযোজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025