1. amaderjonota6@gmail.com : dailyamaderjonota :
উলিপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা - dailyamaderjonota
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ১২:২৭|
শিরোনামঃ
বীরগাঁও ইমদাদুল হক বিদ্যালয়ের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ জোয়া এন্টারটেইনমেন্টের ব্যানারে আসছে রোমান্টিক ইউটিউব ফিল্ম ‘মন বদল’ দিরাইয়ে মিথ্যা মামলা দিয়ে মানহানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালগঞ্জে কলেজ শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিবাহ ও আইনি সচেতনতা বিষয়ক আলোচনা সভা ঝিনাইগাতীতে বিএনপির তৃণমূলের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে আসঝি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ঝিনাইগাতীতে ব্রাকের স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজের বিশ্ব শিক্ষক দিবস পালন শিক্ষকরা হলেন জাতির আলোকবর্তিকা: আতিকুর রহমান লিটন ঝিনাইগাতীতে  আব্দুল মান্নানকে  বিএনপির সদস্য সচিব দেখতে চান তৃণমূলের নেতা-কর্মীরা তৌসিফ মাহবুব এবং মিজু ইনযাম এর আনুষ্ঠানিক উদ্বোধন বাংলাদেশ সেলিব্রিটি ফুটবল ক্লাব উন্মোচন করলো লিমিটেড এডিশন সেলিব্রিটি জার্সি – নিগার দৌলার ডিজাইনে

উলিপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১৭৩ Time View

শাহজাহান খন্দকার, কুড়িগ্রাম প্রতিনিধি::

কুড়িগ্রামের উলিপুরে সভ্যা রাণী (৩৫) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (১৮ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের আঠারো পাইকা হিন্দুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সভ্যা রাণী ওই এলাকার কৃষক জোগেশ চন্দ্র বর্মনের স্ত্রী। বিষয়টি স্থানীয় ইউপি সদস্য সবুর আলী নিশ্চিত করেছেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, কিছুদিন ধরে সভ্যা রাণী মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। সোমবার দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে তিনি নিজ শয়নকক্ষে বাঁশের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে ফাঁস দেন। পরে স্বজনরা বিষয়টি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে উলিপুর থানা পুলিশ বিকেলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে।

স্বজনরা জানান, এর আগেও একাধিকবার সভ্যা রাণী আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, “ঘটনাটি আত্মহত্যা হিসেবে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025