1. amaderjonota6@gmail.com : dailyamaderjonota :
- dailyamaderjonota
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সন্ধ্যা ৬:৩৫|
শিরোনামঃ
বীরগাঁও ইমদাদুল হক বিদ্যালয়ের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ জোয়া এন্টারটেইনমেন্টের ব্যানারে আসছে রোমান্টিক ইউটিউব ফিল্ম ‘মন বদল’ দিরাইয়ে মিথ্যা মামলা দিয়ে মানহানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালগঞ্জে কলেজ শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিবাহ ও আইনি সচেতনতা বিষয়ক আলোচনা সভা ঝিনাইগাতীতে বিএনপির তৃণমূলের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে আসঝি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ঝিনাইগাতীতে ব্রাকের স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজের বিশ্ব শিক্ষক দিবস পালন শিক্ষকরা হলেন জাতির আলোকবর্তিকা: আতিকুর রহমান লিটন ঝিনাইগাতীতে  আব্দুল মান্নানকে  বিএনপির সদস্য সচিব দেখতে চান তৃণমূলের নেতা-কর্মীরা তৌসিফ মাহবুব এবং মিজু ইনযাম এর আনুষ্ঠানিক উদ্বোধন বাংলাদেশ সেলিব্রিটি ফুটবল ক্লাব উন্মোচন করলো লিমিটেড এডিশন সেলিব্রিটি জার্সি – নিগার দৌলার ডিজাইনে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৭৭ Time View
নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫ পেয়েছেন শাহরিয়ার হাসান মৃধা রাতুল
আমাদের জনতা ডেস্ক:
রাজধানীর বাংলামোটর বিশ্বসাহিত্য কেন্দ্রে জমকালো আয়োজনে বর্ণবৈষম্যবিরোধী অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা শীর্ষক সভা ও নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
২৬ জুলাই শনিবার বিকেল ৫টায় “নিউ জেনারেশন ফোরাম বাংলাদেশ এর আয়োজনে ও মৃধাজ ড্রইং হাউজ, রাব্বি হারবাল ও বেটার লিভিং ফাউন্ডেশনের সৌজন্যে এ অনুষ্ঠানটি সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে মানবতা, ন্যায় বিচার ও শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া এবং সমাজের অবহেলিত গরিব ও নিপীড়িত মানুষের সেবায় নিয়োজিতদের স্বীকৃতি হিসেবে নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫ প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন নিউ জেনারেশন ফোরাম বাংলাদেশ এর চেয়ারম্যান জনাব আমজাদ হোসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা খলিলুর রহমান কাদেরী। “নেলসন ম্যান্ডেলার বর্ণাঢ্য ও ঘটনাবহুল জীবন ও কর্ম” শীর্ষক প্রধান আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন আন্তর্জাতিক কবি, প্রথিতযশা গবেষক ও সরকারি মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক ঐশী বাংলা পত্রিকার সাহিত্য সম্পাদক ড. এস এম শাহনূর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ জেনারেশন ফোরাম বাংলাদেশ এর মহাপরিচালক জনাব রাকিব আলী।
জনপ্রিয় উপস্থাপিকা ফারজানা মৃদুলার সঞ্চালনায় আন্তর্জাতিক স্বর্ণপদক প্রাপ্ত কবি ও সাহিত্যিক পুষ্পেন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, মনিরুল ইসলাম রাজীব। উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে নেলসন ম্যান্ডেলার জীবনাদর্শ ও শান্তির দর্শনকে নতুন প্রজন্মের মাঝে ছাড়িয়ে দেওয়ার গুরত্ব তুলে ধরেন।
প্রধান আলোচকের বক্তৃতায় ড. এস এম শাহনূর বলেন, “নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার” সমাজ সেবায় নিয়োজিতদের অনুপ্রাণিত করবে এবং শান্তির বার্তা ছড়িয়ে দেবে।
নিউ জেনারেশন ফোরাম বাংলাদেশ এর মহাপরিচালক রাকিব আলী জানান, এই পুরষ্কারের মাধ্যমে তাঁরা একটি মানবিক ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার আন্দোলনকে এগিয়ে নিতে চান।
এ পুরস্কার সারা দেশ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে সমাজে অসাধারণ অবদান রাখা কিছু ব্যক্তি ও দুইটি সেচ্ছাসেবী সামাজিক ফাউন্ডেশনকে প্রদান করা হয়েছে। এর মধ্যে তিনি দীর্ঘদিন যাবৎ প্রত্ন ঐতিহাসিক স্থাপনা নিয়ে গবেষণা ও কাজ করে যাচ্ছেন। “মৃধা’জ ড্রইং হাউজ” এর স্বত্বাধিকারী স্থপতি ও গবেষক শাহরিয়ার হাসান মৃধা রাতুল তাঁর স্পেশাল বক্তব্য রাখেন এবং তাঁকে উত্তরীয় পড়িয়ে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫ প্রদান করা হয়।
তিনি দীর্ঘদিন যাবৎ প্রত্ন ঐতিহাসিক স্থাপনা নিয়ে গবেষণা ও কাজ করে যাচ্ছেন। পরে পুরষ্কার প্রাপ্তদের কাছ থেকে তাদের সংক্ষিপ্ত অনুভূতি জানতে চাওয়া হয়। মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, ডকুমেন্টারি প্রদর্শন এবং কৃতজ্ঞতা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025