
আমাদের জনতা ডেস্ক:
শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে NGFB EXCELLENCE SUCCESS AWARD 2025-এ শ্রেষ্ঠ প্রভাষক বিভাগে মনোনীত হয়েছেন, সুনামগঞ্জ জেলার সুরমা হাইস্কুল এন্ড কলেজের অর্থনীতি বিষয়ের প্রভাষক সেলিম আহমেদ।
সেলিম আহমেদ দীর্ঘদিন ধরে সৃজনশীল শিক্ষাদান পদ্ধতি, ছাত্রছাত্রীদের নৈতিক শিক্ষা এবং শিক্ষা বিস্তারে বিশেষ অবদান রেখে চলেছেন। শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানার্জনের আগ্রহ ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি সুনামগঞ্জ জেলার সুরমা হাইস্কুল এন্ড কলেজের অর্থনীতি বিষয়ের প্রভাষক।
উল্লেখযোগ্য, তিনি ২০১৮ ও ২০১৯ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রভাষক হিসেবে নির্বাচিত হয়েছেন, যা তাঁর পেশাগত দক্ষতা ও শিক্ষাক্ষেত্রে অনন্য অবদানকে আরও প্রমাণ করে।
NGFB মহাপরিচালক রাকিব আলী জানান, শিক্ষা, উন্নয়ন ও মেধাবিকাশে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এই সম্মাননা প্রদান করা হচ্ছে। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত NGFB EXCELLENCE SUCCESS AWARD -2025 অনুষ্ঠানটি রাজধানীর বাংলামোটর বিশ্ব সাহিত্য কেন্দ্রে জমকালো আয়োজনের মধ্য দিয়ে তাঁকে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেওয়া হবে।