1. amaderjonota6@gmail.com : dailyamaderjonota :
সুনামগঞ্জে ইরা-সিআরইএ প্রকল্পের উদ্যোগে দুই দিনব্যাপী 'অভিযোজন এক্সপো' মেলার সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া - dailyamaderjonota
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সন্ধ্যা ৬:২২|
শিরোনামঃ
বীরগাঁও ইমদাদুল হক বিদ্যালয়ের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ জোয়া এন্টারটেইনমেন্টের ব্যানারে আসছে রোমান্টিক ইউটিউব ফিল্ম ‘মন বদল’ দিরাইয়ে মিথ্যা মামলা দিয়ে মানহানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালগঞ্জে কলেজ শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিবাহ ও আইনি সচেতনতা বিষয়ক আলোচনা সভা ঝিনাইগাতীতে বিএনপির তৃণমূলের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে আসঝি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ঝিনাইগাতীতে ব্রাকের স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজের বিশ্ব শিক্ষক দিবস পালন শিক্ষকরা হলেন জাতির আলোকবর্তিকা: আতিকুর রহমান লিটন ঝিনাইগাতীতে  আব্দুল মান্নানকে  বিএনপির সদস্য সচিব দেখতে চান তৃণমূলের নেতা-কর্মীরা তৌসিফ মাহবুব এবং মিজু ইনযাম এর আনুষ্ঠানিক উদ্বোধন বাংলাদেশ সেলিব্রিটি ফুটবল ক্লাব উন্মোচন করলো লিমিটেড এডিশন সেলিব্রিটি জার্সি – নিগার দৌলার ডিজাইনে

সুনামগঞ্জে ইরা-সিআরইএ প্রকল্পের উদ্যোগে দুই দিনব্যাপী ‘অভিযোজন এক্সপো’ মেলার সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ২৬৪ Time View

স্টাফ রিপোর্টার::

ইরা-সিআরইএ প্রকল্পের উদ্যোগে দুই দিনব্যাপী অভিযোজন এক্সপো মেলার সমাপনী অনুষ্ঠানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুববার বিকেল সাড়ে ৪টায় এনজিও সংস্থা ইরা- সিআরইএ প্রকল্পের আয়োজনে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

প্যানেল আলোচনা অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন ও আলোচনার বিষয় ছিল লিঙ্গ-সংবেদনশীল দূর্যোগ ঝুকি হ্রাস ও প্রস্তুতি।

ইরা’র প্রোগ্রাম ডিরেক্টর কামরুজ্জামানের সভাপতিত্বে ও এনটিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরীর সঞ্চালনায় প্যানেল আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ এর প্রোগ্রাম ম্যানেজার, আহসানুল ওয়াহেদ। প্রথমআলো স্টাফ রিপোর্টার অ্যাড. খলিল রহমান, সচেতন নাগরিক কমিটির সদস্য রুনা শাহিনারা লেইস, ইরা’র প্রধান উপদেষ্টা ফাহমিদা আক্তার, বাতিঘর সংগঠনের আবৃত্তি শিক্ষক তাজকিরা হক তাজিন।
পরে বিকালে সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে সমাপনী অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইরা’র প্রোগ্রাম ডিরেক্টর কামরুজ্জামান।

সভায় প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। তিনি বলেন, জলবায়ূ পরিবর্তন ও বন্যা মোকাবেলায় আমাদের সবাইতে বেশী করে সচেতন হলে নিজেকে যেমন রক্ষা করা সম্ভব পাশাপাশি ছেলেমেয়ে গোবাদি পশুসহ সবকিছু এই বন্যার ঝুকি মোকাবেলা করা সম্ভব বলে তিনি মনে করেন।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্েয এবং গুরুত্বপূর্ণ ইভেন্ট প্রদর্শন করায় সকল স্টল দায়িত্বশীলদের পুরস্কার বিতরণ করেন অতিথিরা। আলোচনা অনুষ্ঠানের আগে ১৪টি স্টল পরিদর্শন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া এবং অন্যান্য অতিথিরা।
অনুষ্ঠানে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের, বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের ও ফতেহপুর ইউনিয়নের প্রায় ৭০ জন উপকারভোগী অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025