1. amaderjonota6@gmail.com : dailyamaderjonota :
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন চুনারুঘাটের কৃতি সন্তান "মোঃ আমিনুল ইসলাম" - dailyamaderjonota
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| দুপুর ২:১২|
শিরোনামঃ
বীরগাঁও ইমদাদুল হক বিদ্যালয়ের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ জোয়া এন্টারটেইনমেন্টের ব্যানারে আসছে রোমান্টিক ইউটিউব ফিল্ম ‘মন বদল’ দিরাইয়ে মিথ্যা মামলা দিয়ে মানহানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালগঞ্জে কলেজ শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিবাহ ও আইনি সচেতনতা বিষয়ক আলোচনা সভা ঝিনাইগাতীতে বিএনপির তৃণমূলের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে আসঝি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ঝিনাইগাতীতে ব্রাকের স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজের বিশ্ব শিক্ষক দিবস পালন শিক্ষকরা হলেন জাতির আলোকবর্তিকা: আতিকুর রহমান লিটন ঝিনাইগাতীতে  আব্দুল মান্নানকে  বিএনপির সদস্য সচিব দেখতে চান তৃণমূলের নেতা-কর্মীরা তৌসিফ মাহবুব এবং মিজু ইনযাম এর আনুষ্ঠানিক উদ্বোধন বাংলাদেশ সেলিব্রিটি ফুটবল ক্লাব উন্মোচন করলো লিমিটেড এডিশন সেলিব্রিটি জার্সি – নিগার দৌলার ডিজাইনে

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন চুনারুঘাটের কৃতি সন্তান “মোঃ আমিনুল ইসলাম”

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৪৩ Time View

মোঃ আমীর হোসেন সোহাগ, সিনিয়র স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন মোঃ আমিনুল ইসলাম। পদোন্নতির আগে তিনি বাংলাদেশ ব্যাংকের সিলেট অফিসের পরিচালক ছিলেন।বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১-এর আদেশে তাকে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি দিয়ে প্রধান কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
মো. আমিনুল ইসলাম ১৯৯৩ সালে বাংলাদেশ ব্যাংকে সরাসরি অফিসার হিসেবে যোগদান করেন। দীর্ঘ ৩২ বছরের কর্মময় জীবনে তিনি সিলেট ও ময়মনসিংহ অফিসে গুরুত্বপূর্ণ শাখা বিভাগে দায়িত্ব পালন করেন। ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি তিনি বাংলাদেশ ব্যাংক ক্লাব, ময়মনসিংহ এর সভাপতি, বাংলাদেশ ব্যাংক স্কুল, সিলেট এর সেক্রেটারি, বাংলাদেশ ব্যাংক নিবাস মসজিদ কমিটির সেক্রেটারির দায়িত্ব পালন করেন।
মো. আমিনুল ইসলাম রোটারি ক্লাব অব সিলেট সিটির পাস্ট প্রেসিডেন্ট ও রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২ এর জেলা কর্মকর্তা।সিলেট কেন্দ্রীয় লেখক ফোরামের সভাপতি সহ তিনি আল মাহমুদ ফাউন্ডেশনের নির্বাহী সদস্য। বাংলাদেশ অর্থনীতি সমিতি, হবিগঞ্জ সমিতি, সিলেট, ব্যাংকার্স ক্লাব,সিলেট ও সিলেট মোবাইল পাঠাগারের আজীবন সদস্য। মোঃ আমিনুল ইসলাম একজন প্রতিষ্ঠিত কবি ও সাহিত্যকর্মী। সিলেটের মুসলিম সাহিত্য সংসদ, মোবাইল পাঠাগার, সাইক্লোন সাহিত্য আসরে তিনি নিয়মিত অংশ নেন।
দৈনিক জালালাবাদ, সোনালী সকাল ও বাংলাদেশ ব্যাংক পরিক্রমায় তাঁর নিয়মিত লেখা প্রকাশিত হয়। তিনি কিশোর পত্রিকা ‘কচি’ র অন্যতম উপদেষ্টা। হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার কালাপুর গ্রামের মোঃ আব্দুল হাসিম ও মোছাঃ হাজেরা খাতুনের বড়ো ছেলে মোঃ আমিনুল ইসলাম ১৯৮২ সালে দীননাথ ইন্সটিটিউট, সাতকাপন, বাহুবল থেকে এসএসসি, ১৯৮৪ সালে সিলেটের মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসি, ১৯৮৮ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স সম্পন্ন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025