1. amaderjonota6@gmail.com : dailyamaderjonota :
নিরাপদ সড়ক চাই সুনামগঞ্জের মানববন্ধন - dailyamaderjonota
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৮:১১|
শিরোনামঃ
বীরগাঁও ইমদাদুল হক বিদ্যালয়ের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ জোয়া এন্টারটেইনমেন্টের ব্যানারে আসছে রোমান্টিক ইউটিউব ফিল্ম ‘মন বদল’ দিরাইয়ে মিথ্যা মামলা দিয়ে মানহানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালগঞ্জে কলেজ শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিবাহ ও আইনি সচেতনতা বিষয়ক আলোচনা সভা ঝিনাইগাতীতে বিএনপির তৃণমূলের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে আসঝি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ঝিনাইগাতীতে ব্রাকের স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজের বিশ্ব শিক্ষক দিবস পালন শিক্ষকরা হলেন জাতির আলোকবর্তিকা: আতিকুর রহমান লিটন ঝিনাইগাতীতে  আব্দুল মান্নানকে  বিএনপির সদস্য সচিব দেখতে চান তৃণমূলের নেতা-কর্মীরা তৌসিফ মাহবুব এবং মিজু ইনযাম এর আনুষ্ঠানিক উদ্বোধন বাংলাদেশ সেলিব্রিটি ফুটবল ক্লাব উন্মোচন করলো লিমিটেড এডিশন সেলিব্রিটি জার্সি – নিগার দৌলার ডিজাইনে

নিরাপদ সড়ক চাই সুনামগঞ্জের মানববন্ধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৫৯৪ Time View

 

এম আর সজিব সুনামগঞ্জ:

পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয় সেই শ্লোগানকে সামনে রেখে যানবাহনের গতি কমানো, চালকদের প্রমিক্ষণ ও ট্রাফিক আইন কঠোর ভাবে প্রয়োগ করে সড়কে শৃঙ্খলা ফেরানোর দাবিতে মানববন্ধন করেছে নিরাপদ সড়ক চাই সুনামগঞ্জ জেলা কমিটি।

বক্তারা দাবি উত্থাপন করে বলেন ফিটনেস বিহীন যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে, টাকার বিনিময়ে লাইসেন্স ও ফিটনেস দেয়া বন্ধ করতে হবে, সিলেট সুনামগঞ্জ রাস্তা ৪ লেনে উন্নীত করতে হবে,পরিবহন চাদাঁবাজী, যত্রতত্র পার্কিং/স্ট্যান্ড বন্ধ করতে হবে, সড়ক আইনের কঠোর প্রয়োগ করতে হবে, চালক এবং পথচারী উভয়ের মধ্যে ট্রাফিক আইন ও নিরাপত্তা বিষয়ক সচেতনতা বাড়াতে হবে, হাইওয়ে রোডে অনুমোদন বিহীন পরিবহন বন্ধ করতে হবে, যানবাহনের বেপরোয়া গতি কমাতে হবে, অদক্ষ চালক ও হেলপার দিয়ে যানবাহন চালানো যাবেনা, অতিরিক্ত ভাড়া ও নৈরাজ্য বন্ধ করতে হবে, দুর্ঘটনার কারণ চিহ্নিত করে তা প্রতিকারের দ্রুত ব্যবস্থা করতে হবে।

সংগঠনের সহ সভাপতি মোঃ ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় ও সংগঠনের উপদেষ্টা মোঃ মনসুর আলম তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিপিবির সাবেক সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, সংগঠনের উপদেষ্টা এড সাইদুর রহমান, সাংবাদিক লতিফুর রহমান রাজু, দূর্ঘটনায় মৃত্যুবরণকারী আফসানা জানান খুশির মামা সাইফুল আলম সদরুল, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুব রহমান পীর, দূর্ঘটনায় মৃত্যুবরনকারী স্নেহার ভাই রাজ চক্রবর্তী, সংগঠনের সাধারণ সম্পাদক আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুর, প্রচার সম্পাদক এম মাহফুজুর রহমান সজিব, হাওর ও নদী রক্ষা আন্দোলনের জামালগঞ্জ সভাপতি রেজাউল করিম কাপ্তান, জেলার আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, মুজাহিদুর ইসলাম মজনু, ওবায়দুল মুন্সী, কর্নবাবু দাশ, জেলা যুব জমিয়তের সভাপতি ত্বাহা হোসাইন, শ্রমিক কল্যাণ সভাপতি জসিম উদ্দিন, জেলা শ্রমিক কল্যাণ ঐক্য পরিষদ সুহেল আলম, আবু সুফিয়ান টিপু, শেখ সাব্বির, ফজলে রাব্বি খান, সামিনা চৌধুরী, সেলিনা, সংগঠনের অর্থ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সদস্য মোঃ আশ্রাফুর রহমান, সাজ্জাদুর রহমান পিয়াল, আবুল হাসনাত, সেবা ফার্মেসীর স্বত্বাধিকারি জাবেদ আহমদসহ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025