
মোঃ আমীর হোসেন সোহাগ
বাংলাদেশের অন্যতম অর্থকরী সম্পদ চামড়া। কিন্তু এই চামড়া নিয়ে অনেক তেলেসমাতি হয়। কোরবানির ঈদের সময় সিন্ডিকেটের কারনে মাটিতে পুতে ফেলা ও নদীতে চামড়া ভাসিয়ে দেয়ার ঘটনাও ঘটে। তবে এবার মনে হয় অবস্থার পরিবর্তন হবে। হবিগঞ্জের কৃতি সন্তান লন্ডন প্রবাসী মামুন চৌধুরীর একটি উদ্যাোগ এই সম্ভাবনা সৃষ্টি করেছে। হবিগঞ্জসহ বৃহত্তর সিলেটে বিশ্বমানের, এশিয়ার সর্ববৃহৎ ও অত্যাধুনিক লেদার প্রসেসিং প্লান্ট প্রতিষ্ঠার পরিকল্পনা করেছেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কৃতি সন্তান ও বৃটেনের লন্ডন ট্র্যাডিশনের কর্ণধার মামুন চৌধুরী।
বছরে ৫ মিলিয়নেরও বেশি চামড়া প্রক্রিয়াজাত করার সক্ষমতা সম্পন্ন এই শতভাগ রফতানিযোগ্য প্লান্ট বাংলাদেশের চামড়া শিল্পকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেবে বলে প্রত্যাশা তার। গত সাত বছর ধরে তিনি এ প্রজেক্ট বাস্তবায়নের জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে আসছেন।এ প্রজেক্ট বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশের চামড়া শিল্পোন্নয়নে নতুন এক দিগন্তের সূচনা করবে বলে আশাবাদী তিনি।
আমরা তার উদ্যোগের সফলতা কামনা করি।