1. amaderjonota6@gmail.com : dailyamaderjonota :
উলিপুরে ঐতিহাসিক ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র‌্যালি উদযাপন করেছে উপজেলা বিএনপি - dailyamaderjonota
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৮:১১|
শিরোনামঃ
বীরগাঁও ইমদাদুল হক বিদ্যালয়ের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ জোয়া এন্টারটেইনমেন্টের ব্যানারে আসছে রোমান্টিক ইউটিউব ফিল্ম ‘মন বদল’ দিরাইয়ে মিথ্যা মামলা দিয়ে মানহানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালগঞ্জে কলেজ শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিবাহ ও আইনি সচেতনতা বিষয়ক আলোচনা সভা ঝিনাইগাতীতে বিএনপির তৃণমূলের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে আসঝি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ঝিনাইগাতীতে ব্রাকের স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজের বিশ্ব শিক্ষক দিবস পালন শিক্ষকরা হলেন জাতির আলোকবর্তিকা: আতিকুর রহমান লিটন ঝিনাইগাতীতে  আব্দুল মান্নানকে  বিএনপির সদস্য সচিব দেখতে চান তৃণমূলের নেতা-কর্মীরা তৌসিফ মাহবুব এবং মিজু ইনযাম এর আনুষ্ঠানিক উদ্বোধন বাংলাদেশ সেলিব্রিটি ফুটবল ক্লাব উন্মোচন করলো লিমিটেড এডিশন সেলিব্রিটি জার্সি – নিগার দৌলার ডিজাইনে

উলিপুরে ঐতিহাসিক ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র‌্যালি উদযাপন করেছে উপজেলা বিএনপি

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৭৬৩ Time View

শাহজাহান খন্দকার, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুরে ঐতিহাসিক ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‌্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। সোমবার (৫ আগস্ট) বিকেলে উলিপুর উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

র‌্যালিটি বিকাল সাড়ে ৪টায় দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে শহীদ মিনার চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ হায়দার আলী মিয়া, পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওবাইদুর রহমান বুলবুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা রাজ্জাকুল ইসলাম রিপন , শ্রমিকদল নেতা সহ অন্যরা।

বক্তারা বলেন, “৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার বীরোচিত গণঅভ্যুত্থানের দিন। এই দিন আমাদের গণতন্ত্র ও অধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে অনুপ্রেরণা জোগায়।” তারা আরও বলেন, “দেশে আজ গণতন্ত্র নেই, জনগণের ভোটাধিকার নেই। তাই অবিলম্বে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে হবে।”

নেতারা বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে বলেন, বিএনপি অতীতেও গণতন্ত্রের জন্য লড়াই করেছে, ভবিষ্যতেও জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে থাকবে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, মহিলা দল ও শ্রমিকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025