1. amaderjonota6@gmail.com : dailyamaderjonota :
সুনামগঞ্জে মোহনপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন - dailyamaderjonota
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| বিকাল ৪:০৫|
শিরোনামঃ
বীরগাঁও ইমদাদুল হক বিদ্যালয়ের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ জোয়া এন্টারটেইনমেন্টের ব্যানারে আসছে রোমান্টিক ইউটিউব ফিল্ম ‘মন বদল’ দিরাইয়ে মিথ্যা মামলা দিয়ে মানহানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালগঞ্জে কলেজ শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিবাহ ও আইনি সচেতনতা বিষয়ক আলোচনা সভা ঝিনাইগাতীতে বিএনপির তৃণমূলের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে আসঝি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ঝিনাইগাতীতে ব্রাকের স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজের বিশ্ব শিক্ষক দিবস পালন শিক্ষকরা হলেন জাতির আলোকবর্তিকা: আতিকুর রহমান লিটন ঝিনাইগাতীতে  আব্দুল মান্নানকে  বিএনপির সদস্য সচিব দেখতে চান তৃণমূলের নেতা-কর্মীরা তৌসিফ মাহবুব এবং মিজু ইনযাম এর আনুষ্ঠানিক উদ্বোধন বাংলাদেশ সেলিব্রিটি ফুটবল ক্লাব উন্মোচন করলো লিমিটেড এডিশন সেলিব্রিটি জার্সি – নিগার দৌলার ডিজাইনে

সুনামগঞ্জে মোহনপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৯১ Time View

 

আল-হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি :

উৎসব মুখর পরিবেশে হাজারো নেতাকর্মী সমর্থকদের সক্রিয় অংশগ্রহনে সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত স্থানীয় জয়নগর বাজারে প্রার্থী মনোনয়ন,কাউন্সিলরদের ভোট গ্রহন,ফলাফল ঘোষণা ও আলোচনা সভার মধ্যে দিয়ে এ সম্মেলন সম্পন্ন হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও জেলা যুবদলের সাবেক সভাপতি সেলিম উদ্দিন আহমদ। উদ্বোধন করেন সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মইনুল হক। সম্মেলনে পর্যবেক্ষক অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জেলা যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি আবুল মনসুর শওকত,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা ব্যারিস্টার মোঃ আবিদুল হক এবং সুনামগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আব্দুল্লাহ আল নোমান।

ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ নিজাম উদ্দিনের সভাপতিত্বে সম্মেলন উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মঈন খান ময়না,জেলা যুবদল নেতা জুনেদ আহমদ,ছাত্রদল নেতা একে সুমন ও সাইফুল ইসলাম রাহীসহ স্থানীয় নেতৃবৃন্দ। সম্মেলনে আকিকুল ইসলাম সভাপতি, মোঃ আলিম উদ্দিন ও গোলাম মোস্তফা সহ-সভাপতি,মোঃ জিল্লুর রহমান সাধারণ সম্পাদক, মোঃ গোলাম মগ্নী সহ-সাধারণ সম্পাদক,মোঃ মাইন উদ্দিন সাংগঠনিক সম্পাদক, মোঃ বুরহান উদ্দিন সহ সাংগঠনিক সম্পাদক, মোঃ শামসুল ইসলাম প্রচার সম্পাদক, মোঃ আক্তার হোসেন কোষাধ্যক্ষ, মোঃ আবুল কাশেম সহ কোষাধ্যক্ষ নির্বাচিত হন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জাকির হোসেন ও ইসহাক আলী মেম্বার।

সম্মেলনে বক্তারা বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের আন্দোলনকে বেগবান ও জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে নির্বাচিত সরকারের হাতে দেশের শাসনভার পরিচালনার পূর্ব পর্যন্ত আমরা রাজপথে থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে প্রতিশ্রæতিবদ্ধ। আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে দেশকে পরিচালনার পাশাপাশি দলকে নেতৃত্ব দিয়েছেন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে সেইভাবে দলকে গতিশীল করতে চাই। ব্যক্তিবাদের বিরুদ্ধে বাঙ্গালী জাতিয়তাবাদের আদর্শে সকল দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ করার মধ্যে দিয়ে বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়তে সকলকে এগিয়ে আসার আহবাণ জানান তারা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025