1. amaderjonota6@gmail.com : dailyamaderjonota :
এবার ভোলাগঞ্জের পাথর মিললো জৈন্তাপুরে, টাস্কফোর্সের মাধ্যমে ৫ হাজার ঘনফুট জব্দ - dailyamaderjonota
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| বিকাল ৪:০৫|
শিরোনামঃ
বীরগাঁও ইমদাদুল হক বিদ্যালয়ের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ জোয়া এন্টারটেইনমেন্টের ব্যানারে আসছে রোমান্টিক ইউটিউব ফিল্ম ‘মন বদল’ দিরাইয়ে মিথ্যা মামলা দিয়ে মানহানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালগঞ্জে কলেজ শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিবাহ ও আইনি সচেতনতা বিষয়ক আলোচনা সভা ঝিনাইগাতীতে বিএনপির তৃণমূলের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে আসঝি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ঝিনাইগাতীতে ব্রাকের স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজের বিশ্ব শিক্ষক দিবস পালন শিক্ষকরা হলেন জাতির আলোকবর্তিকা: আতিকুর রহমান লিটন ঝিনাইগাতীতে  আব্দুল মান্নানকে  বিএনপির সদস্য সচিব দেখতে চান তৃণমূলের নেতা-কর্মীরা তৌসিফ মাহবুব এবং মিজু ইনযাম এর আনুষ্ঠানিক উদ্বোধন বাংলাদেশ সেলিব্রিটি ফুটবল ক্লাব উন্মোচন করলো লিমিটেড এডিশন সেলিব্রিটি জার্সি – নিগার দৌলার ডিজাইনে

এবার ভোলাগঞ্জের পাথর মিললো জৈন্তাপুরে, টাস্কফোর্সের মাধ্যমে ৫ হাজার ঘনফুট জব্দ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১১২ Time View

জৈন্তাপুর (সিলেট) সংবাদদাতা::

সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর এলাকা হতে লুট হওয়া পাথরের সন্ধান মিললো জৈন্তাপুর উপজেলায়। গোপন সংবাদের ভিত্তিতে এই পাথরের সন্ধানের খবরে তাৎক্ষণিক টাস্কফোর্সের মাধ্যমে অভিযান চালিয়ে ৫০০০ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে।

শনিবার (১৬ই আগষ্ট) বিকেল ৫:টায় জৈন্তাপুর উপজেলার ৫ নং ফতেহপুর ইউনিয়নে অন্তর্ভুক্ত বাগেরখাল এলাকায় অভিযানে আসেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিজ ফারজানা আক্তার লাবনী।

এ সময় অভিযানে সেনাবাহিনীর ইনফ্রেন্টি রেজিমেন্ট ২৭ বীর ইউনিট হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর তাহমিদুল ইমামের নেতৃত্বে সেনাবাহিনীর টিম ও জৈন্তাপুর মডেল থানার পুলিশ অভিযানে অংশ নেন।

অভিযানে নেতৃত্ব দেয়া সহকারী কমিশনার ফারজানা আক্তার লাবনী বলেন, প্রাথমিক তদন্তে জানা যায়, পাথর গুলো ভোলাগঞ্জ সাদা পাথর থেকে লুট হয়ে ধোপাগুল এলাকায় কোন এক ক্রাশার মিলে মজুদ করে রাখা ছিলো। পরবর্তীতে সম্প্রতি সময়ে লুট হওয়া পাথর উদ্ধার অভিযান থেকে রক্ষা পেতে দু-তিনদিন আগে জৈন্তাপুর বাগেরখাল এলাকায় এনে রাখা হয়েছে।

তিনি বলেন পাথর মজুদের খবর পেয়ে তাৎক্ষণিক সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে টাস্কফোর্সের মাধ্যমে অভিযান চালিয়ে পাথরগুলো জব্দ করা হয়েছে। বর্তমানে জব্দকৃত এই ৫০০০ ঘনফুট পাথর ভোলাগঞ্জে পুনরায় নদী ফেলার জন্য পাঠানোর প্রস্তুতি চলছে বলে তিনি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025