1. amaderjonota6@gmail.com : dailyamaderjonota :
তাহিরপুরে ইয়াবা ট্যাবলেট বিক্রিতে বাঁধা দেয়ায় গ্রামবাসীর উপর ব্যবসায়ীর হামলা; আটক করে পুলিশে দিল গ্রামবাসী আমির হোসাইন - dailyamaderjonota
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| বিকাল ৫:৩১|
শিরোনামঃ
বীরগাঁও ইমদাদুল হক বিদ্যালয়ের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ জোয়া এন্টারটেইনমেন্টের ব্যানারে আসছে রোমান্টিক ইউটিউব ফিল্ম ‘মন বদল’ দিরাইয়ে মিথ্যা মামলা দিয়ে মানহানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালগঞ্জে কলেজ শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিবাহ ও আইনি সচেতনতা বিষয়ক আলোচনা সভা ঝিনাইগাতীতে বিএনপির তৃণমূলের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে আসঝি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ঝিনাইগাতীতে ব্রাকের স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজের বিশ্ব শিক্ষক দিবস পালন শিক্ষকরা হলেন জাতির আলোকবর্তিকা: আতিকুর রহমান লিটন ঝিনাইগাতীতে  আব্দুল মান্নানকে  বিএনপির সদস্য সচিব দেখতে চান তৃণমূলের নেতা-কর্মীরা তৌসিফ মাহবুব এবং মিজু ইনযাম এর আনুষ্ঠানিক উদ্বোধন বাংলাদেশ সেলিব্রিটি ফুটবল ক্লাব উন্মোচন করলো লিমিটেড এডিশন সেলিব্রিটি জার্সি – নিগার দৌলার ডিজাইনে

তাহিরপুরে ইয়াবা ট্যাবলেট বিক্রিতে বাঁধা দেয়ায় গ্রামবাসীর উপর ব্যবসায়ীর হামলা; আটক করে পুলিশে দিল গ্রামবাসী আমির হোসাইন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪২৭ Time View

স্টাফ রিপোর্টার।

‎সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা সীমান্তের চিহ্নিত মাদক ব্যবসায়ী ইয়াবা সম্রাট শিমুলতলা গ্রামের শাজাহান মিয়া(৪০)কে ইয়াবা ট্যাবলেট বিক্রিতে নিষেধ করায় মাদক ব্যবসায়ী শাজাহান তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গ্রামবাসীর হামলার চেষ্টা করে।  এ সময় শিমুলতলা গ্রামবাসী ইয়াবা সম্রাট শাজাহান ও তার মেয়ের জামাই ইয়াবা ব্যবসায়ী ইউনুছ আলী(২৬) কে আটক করে পুলিশের হাতে তোলে দেয়।  আটককৃত ইয়াবা সম্রাট শাজাহান শিমুলতলা গ্রামের মৃত মগবুল হোসেনের ছেলে এবং একই গ্রামের নাজিম উদ্দিনের ছেলে শাজাহানের আপন মেয়ের জামাই ইউনুছ আলী(২৭)।

‎এ ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার দিবাগত-রাত ১ টার সময় উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের শিমুলতলা গ্রামের।

‎এ সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, আটককৃত মাদক ব্যবসায়ী শাজাহান ও ইউনুসকে মামলা দিয়ে আদালতে মাধ্যমে জেল কারাগারে প্রেরণের প্রস্তুতি চলছে।

‎স্থানীয় গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানাযায়, গতকাল ২৩ সেপ্টেম্বর  মঙ্গলবার রাত ১২ টার সময় শিমুলতলা গ্রামবাসী মিলে  শিমুলতলা গ্রামে থেকে ইয়াবা ট্যাবলেট বিক্রি করে পারবেনা বলে নিষেধ করে। এ সময় ইয়াবা সম্রাট শাজাহান তার মেয়ের জামাই ইউনুছ আলীসহ ১০/১৫ জনের মাদক ব্যবসায়ীর একটি গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গ্রামবাসীর হামলার চেষ্টা করে। পরে শিমুলতলা গ্রামের লোকজন মিলে ইয়াবা সম্রাট শাজাহান ও তার মেয়ের জামাই ইউনুছ আলীকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে তাহিরপুর থানার অধিনস্থ বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই হাফিজুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ ফোর্স  ঘটনাস্থলে গেলে গ্রামবাসী শাজাহান ও ইউনুস আলীকে পুলিশের হাতে তোলে দেয়। উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের সদস্য শিমুলতলা গ্রামের শাহিবুর রহমান বলেন,  দীর্ঘদিন ধরে শাজাহানসহ ১০/১৫ জনের একটি মাদক কারবারি চক্র শিমুলতলাসহ তাহিরপুর সীমান্তে ইয়াবা ট্যাবলেটের  খুচরা ও পাইকারি ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে তাহিরপুর থানা ও আদালতে ১৯/১২ টি মাদকের মামলাও রয়েছে। দিনরাত ২৪ ঘন্টাই উপজেলার বিভিন্ন গ্রামের স্কুল কলেজের ছাত্রসহ বিভিন্ন বয়সের ছেলেপেলে তার বাড়ি আসে ইয়াবা ট্যাবলেট নিতে। যার কারণে আমাদের গ্রামে মা-বোনেরা ঘর থেকে বের হতে পারেনা। আমরা শাজাহানকে নিষিদ্ধ করলে উল্টো মামলা হামলার হুমকি দেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025