1. amaderjonota6@gmail.com : dailyamaderjonota :
চরভদ্রাসন থানায় সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর সংশোধনী(২০১৩) এ মামলা দায়ের।মোট আসামী: ২৩, গ্রেফতার :১ - dailyamaderjonota
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সন্ধ্যা ৭:২৮|
শিরোনামঃ
বীরগাঁও ইমদাদুল হক বিদ্যালয়ের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ জোয়া এন্টারটেইনমেন্টের ব্যানারে আসছে রোমান্টিক ইউটিউব ফিল্ম ‘মন বদল’ দিরাইয়ে মিথ্যা মামলা দিয়ে মানহানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালগঞ্জে কলেজ শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিবাহ ও আইনি সচেতনতা বিষয়ক আলোচনা সভা ঝিনাইগাতীতে বিএনপির তৃণমূলের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে আসঝি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ঝিনাইগাতীতে ব্রাকের স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজের বিশ্ব শিক্ষক দিবস পালন শিক্ষকরা হলেন জাতির আলোকবর্তিকা: আতিকুর রহমান লিটন ঝিনাইগাতীতে  আব্দুল মান্নানকে  বিএনপির সদস্য সচিব দেখতে চান তৃণমূলের নেতা-কর্মীরা তৌসিফ মাহবুব এবং মিজু ইনযাম এর আনুষ্ঠানিক উদ্বোধন বাংলাদেশ সেলিব্রিটি ফুটবল ক্লাব উন্মোচন করলো লিমিটেড এডিশন সেলিব্রিটি জার্সি – নিগার দৌলার ডিজাইনে

চরভদ্রাসন থানায় সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর সংশোধনী(২০১৩) এ মামলা দায়ের।মোট আসামী: ২৩, গ্রেফতার :১

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১২০ Time View

ফরিদপুর জেলা প্রতিনিধি::

ফরিদপুরের চরভদ্রাসনে সরকার বিরোধী ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনার অভিযোগে এক অভিযানে প্রধান আসামি দিপু খালাসীসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। এই মামলায় অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে। মামলার এজাহারে সাবেক উপজেলা চেয়ারম্যান এবং বেশ কয়েকজন আওয়ামীপন্থী রাজনৈতিক নেতার নামও উল্লেখ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত রাতে চরভদ্রাসনের আমিরের ব্রিজ এলাকায় আওয়ামিলীগ ও তাদের সহযোগী সংগঠন (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মী সরকার বিরোধী চক্রান্ত ও নাশকতার উদ্দেশ্যে একত্রিত হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে চরভদ্রাসন থানা পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযান চলাকালে পুলিশ ঘটনাস্থল থেকে দিপু খালাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এই ঘটনায় চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) মো: রফিকুজ্জামান বাদী হয়ে দিপু খালাসীকে প্রধান আসামি করে মোট ২৩ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত আরও অনেককে আসামি করে একটি এজাহার দায়ের করেন। এজাহারটি আমলে নিয়ে চরভদ্রাসন থানা মামলা হিসেবে রেকর্ড করে। মামলাটির নম্বর ০৩, তারিখ ১৪/০৮/২০২৫। মামলার এজাহারে সাবেক উপজেলা ছাত্রলীগের সেক্রেটারি হৃদয়কে ২৩ নম্বর আসামি করা হয়েছে। বর্তমানে পুলিশ পলাতক আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025