1. amaderjonota6@gmail.com : dailyamaderjonota :
শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের অব্যবস্থাপনার বিরুদ্ধে বরিশাল ব্লকেড - dailyamaderjonota
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৮:০৫|
শিরোনামঃ
বীরগাঁও ইমদাদুল হক বিদ্যালয়ের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ জোয়া এন্টারটেইনমেন্টের ব্যানারে আসছে রোমান্টিক ইউটিউব ফিল্ম ‘মন বদল’ দিরাইয়ে মিথ্যা মামলা দিয়ে মানহানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালগঞ্জে কলেজ শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিবাহ ও আইনি সচেতনতা বিষয়ক আলোচনা সভা ঝিনাইগাতীতে বিএনপির তৃণমূলের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে আসঝি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ঝিনাইগাতীতে ব্রাকের স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজের বিশ্ব শিক্ষক দিবস পালন শিক্ষকরা হলেন জাতির আলোকবর্তিকা: আতিকুর রহমান লিটন ঝিনাইগাতীতে  আব্দুল মান্নানকে  বিএনপির সদস্য সচিব দেখতে চান তৃণমূলের নেতা-কর্মীরা তৌসিফ মাহবুব এবং মিজু ইনযাম এর আনুষ্ঠানিক উদ্বোধন বাংলাদেশ সেলিব্রিটি ফুটবল ক্লাব উন্মোচন করলো লিমিটেড এডিশন সেলিব্রিটি জার্সি – নিগার দৌলার ডিজাইনে

শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের অব্যবস্থাপনার বিরুদ্ধে বরিশাল ব্লকেড

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৪৯৫ Time View

মোঃ বায়োজিদ হোসেন, বরিশাল ব্যুরো প্রধান::

“এই মূহুর্তে দরকার সারাদেশের স্বাস্থ্যখাতের সংস্কার, বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল সংস্কার” শ্লোগানকে সামনে রেখে দ্বাদশ দিনের আন্দোলন কর্মসূচির অংশহিসেবে শুক্রবার বরিশালের কেন্দ্রীয় বাস টার্মিনালে সাধারণ জনগণ ও আন্দোলনকারীরা ব্লকেড ও কর্মসূচি পালন করেন। ব্লকেড চলাকালীন পূর্ব ঘোষণা অনুযায়ী মহাসড়কের ওপর জুমার নামাজ আদায় করেছেন।

দ্বাদশ দিনের শান্তিপূর্ণ কর্মসূচির অংশহিসেবে শুক্রবার বেলা এগারোটার দিকে আন্দোলনকারী ছাত্র- জনসাধারণের অংশগ্রহনে বরিশাল নগরীর কেন্দ্রীয় বাসটার্মিনাল নথুল্লাবাদের গোল চত্বরে মহাসড়ক ব্লকেড করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এসময় আন্দোলনের নেতৃত্বে থাকা সংগঠক মহিউদ্দিন রনি বলেন, বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগী নিয়ে আসলে প্রতিটি ক্ষেত্রে হয়রানীর স্বীকার হতে হয়। প্রথমে রোগী নিয়ে আসার পর টলি আনতে গেলে দিতে হয় একশ’ টাকা, আয়াকে দিতে হয় একশ’ টাকা। এরপর রাত দশটার পরে হাসপাতালে কোন বিশেষজ্ঞ ডাক্তার থাকেন না। জরুরি বিভাগেরও একই অবস্থা। মাঝে মধ্যে জরুরি বিভাগে ডাক্তার পাওয়া গেলেও তাদের অবহেলায় রোগী ও তাদের স্বজনদের সিমাহীন দুর্ভোগে পরতে হচ্ছে। মুলত ইর্ন্টান চিকিৎসকদের ওপর ভরসা করে চলছে দক্ষিণাঞ্চলের কোটি, কোটি মানুষের স্বাস্থ্য সেবা।

তিনি আরও বলেন, চিকিৎসকদের অবহেলায় প্রায় প্রতিনিয়ত রোগীদের প্রাণহানী ঘটছে। তেমনি হাসপাতালের স্টাফদের অর্থ বাণিজ্যের কারণে রোগীর স্বজনদের পকেট খালি হয়ে চরম ভোগান্তিতে পরতে হচ্ছে। এ অবস্থা দেশের প্রতিটি সরকারি হাসপাতালের। যেকারণে চিকিৎসার অবহেলা, অনিয়ম, টেস্ট ও টলি বাণিজ্য, দালালের উৎপাতসহ সকল অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়ানোসহ সারাদেশে স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা, রোগীদের ভোগান্তি ও হয়রানির প্রতিবাদে স্বাস্থ্যখাতে সংস্কার আন্দোলন কর্মসূচি শুরু করা হয়েছে।

আন্দোলকারীদের দাবি, স্বাস্থ্যখাতে বৈষম্য চলবে না, সিন্ডিকেট ভাঙতে হবে, শেবাচিমে জনদুর্ভোগ বন্ধ করতে হবে। এসব সমস্যাগুলো সমাধান না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে। স্বাস্থ্যখাতে সংস্কার আন্দোলনে বরিশালের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা, ভুক্তভোগী রোগী ও তাদের স্বজনসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। শুক্রবার ব্লকেড চলাকালীন পূর্ব ঘোষনা অনুযায়ী আন্দোলনকারীরা মহাসড়কের মধ্যেই জুমার নামাজ আদায় করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025