
ইফতিয়াজ সুমন, সুনামগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত
সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মোহাম্মদ শামস্ উদ্দীন বলেন, মাদক, সন্ত্রাস মুক্ত এবং পরিষ্কার পরিচ্ছন্নতা(সদর ও বিশ্বম্ভরপুর)গড়ে তুলতে চান বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলার নায়েব আমীর ও ইসলামি ছাত্রশিবির সুনামগঞ্জ জেলার সাবেক সভাপতি সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মোহাম্মদ শামস্ উদ্দীন। ইতি মধ্যে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে সকলের সাথে মতবিনিময় ও প্রচার-প্রচারণা চালিয়ে সকলের কাছে দোয়া ও সমর্থন চাচ্ছেন। এডভোকেট মোহাম্মদ শামস্ উদ্দীন বলেন,আমি দীর্ঘদিন যাবত হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি এবং বিগত কয়েক বছর ধরে এই আসনের দূর্যোগ সহ বিভিন্ন সংকটময় পরিস্তিতিতে শীতবস্ত্র বিতরণ, ঈদ বস্ত্র বিতরণ,ইফতার সামগ্রী বিতরণ, প্রাদুর্যোগ দুর্যোগে জরুরী ত্রাণ বিতরণ, নগদ অর্থ বিতরণ সহ, কন্যা দায়গ্রস্ত পরিবারের দায়িত্ব সহ বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করে আসছি।
তিনি আরও বলেন, আমি কখনো কোনো মানুষের ক্ষতি করিনি। সব সময় মানুষের উপকার করার চেষ্টা করেছি। আমার নির্বাচনী এলাকার মানুষের আস্থা রয়েছে আমার উপর। কারন আমি জনগণের অধিকার আদায়ের রাজনীতি করি। আমি সাধারণ মানুষ কে ভালোবেসে আপন করে আমার কাছে টেনে নিয়েছি। এছাড়া নির্বাচনী এলাকার নদীভাঙ্গন,হালোয়ারগাও-ধাড়ারগাও সেতু নির্মাণ,ফতেহপুর ইউনিয়নের সাতগাঁও সড়ক পুনঃ সংস্কারকাজ অগ্রবর্তী করতে ভুমিকা রাখা হবে।
তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষে মানুষে ভেদাভেদ ও বৈষম্য দূর করে ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়। বিগত দিনে ভোট বিহীন নির্বাচন ছাড়া সকল গণতান্ত্রিক নির্বাচনে আমরা অংশ গ্রহণ করেছি। আগামী দিনে জনগনের ভোটাধিকার বাস্তবায়নের মাধ্যমে সকল বৈষম্য নিরসন করে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করতে আমরা কাজ করছি। তিনি বলেন “সব দেখেছেন বারবার, দাঁড়িপাল্লা এইবার। আল কুরআনের আইন বাস্তবায়নের মাধ্যমে একটি কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র কায়েম করতে হলে আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিন।”তিনি আরও বলেন, জনগণ দীর্ঘদিন বিভিন্ন দলকে সুযোগ দিয়েছেন, কিন্তু কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। দেশের শান্তি, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী অঙ্গীকারবদ্ধ। তাই জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন তিনি।