1. amaderjonota6@gmail.com : dailyamaderjonota :
সিলেট- সুনামগঞ্জ সীমান্তে সাড়ে চার কোটি টাকার ভারতীয় চোরাই পন্য আটক - dailyamaderjonota
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সন্ধ্যা ৬:৫৫|
শিরোনামঃ
বীরগাঁও ইমদাদুল হক বিদ্যালয়ের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ জোয়া এন্টারটেইনমেন্টের ব্যানারে আসছে রোমান্টিক ইউটিউব ফিল্ম ‘মন বদল’ দিরাইয়ে মিথ্যা মামলা দিয়ে মানহানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালগঞ্জে কলেজ শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিবাহ ও আইনি সচেতনতা বিষয়ক আলোচনা সভা ঝিনাইগাতীতে বিএনপির তৃণমূলের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে আসঝি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ঝিনাইগাতীতে ব্রাকের স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজের বিশ্ব শিক্ষক দিবস পালন শিক্ষকরা হলেন জাতির আলোকবর্তিকা: আতিকুর রহমান লিটন ঝিনাইগাতীতে  আব্দুল মান্নানকে  বিএনপির সদস্য সচিব দেখতে চান তৃণমূলের নেতা-কর্মীরা তৌসিফ মাহবুব এবং মিজু ইনযাম এর আনুষ্ঠানিক উদ্বোধন বাংলাদেশ সেলিব্রিটি ফুটবল ক্লাব উন্মোচন করলো লিমিটেড এডিশন সেলিব্রিটি জার্সি – নিগার দৌলার ডিজাইনে

সিলেট- সুনামগঞ্জ সীমান্তে সাড়ে চার কোটি টাকার ভারতীয় চোরাই পন্য আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৮১ Time View

জৈন্তাপুর সিলেট সংবাদদাতা :

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) বিশেষ অভিযানে ভারতীয় অবৈধ মহিষ, গরু, চিনি, শিং মাছ ও কসমেটিক্সসহ প্রায় ৪ কোটি ৬৩ লাখ টাকার চোরাই মালামাল আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) ও বুধবার (২৭ আগস্ট) সিলেট ও সুনামগঞ্জ বিভিন্ন সীমান্তে অভিযান পরিচালনা করে চোরাই মালামাল ও পশু আটক করা হয়।

বিজিবি জানায়, সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) বিশেষ অভিযানে শ্রীপুর, মিনাটিলা, বাংলাবাজার ও সংগ্রাম বিওপির সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় অবৈধ মহিষ, গরু, চিনি, জিরা, আইবল ক্যান্ডি ও শিং মাছসহ বিপুল পরিমাণ মালামাল আটক করা হয়। ৪৮ ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল সেনাবাহিনীর সহায়তায় জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় অবৈধ শাড়ী, কাশ্মীরি ওড়না, স্কিন সানরাইজ ক্রিম, গোমেলা ক্রিম, বেটনোভেট এন ক্রিম, ক্লোব জি ক্রিম, পন্ডস হোয়াইট বিউটি ফেসওয়াস, নিভিয়া সফট ক্রিম, পন্ডস হোয়াইট বিউটি ক্রিম, জিলেট রেজার, জিলেট ব্লেড, জর্জেট থান কাপড়, সিগারেট, পোস্ত দানা ও বিভিন্ন প্রকার বিস্কুট জব্দ করা হয়। আটককৃত চোরাই মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৬৩ লাখ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, ‘উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করা হয়েছে। আটককৃত মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025