1. amaderjonota6@gmail.com : dailyamaderjonota :
সদরপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত - dailyamaderjonota
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সন্ধ্যা ৬:২৯|
শিরোনামঃ
বীরগাঁও ইমদাদুল হক বিদ্যালয়ের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ জোয়া এন্টারটেইনমেন্টের ব্যানারে আসছে রোমান্টিক ইউটিউব ফিল্ম ‘মন বদল’ দিরাইয়ে মিথ্যা মামলা দিয়ে মানহানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালগঞ্জে কলেজ শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিবাহ ও আইনি সচেতনতা বিষয়ক আলোচনা সভা ঝিনাইগাতীতে বিএনপির তৃণমূলের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে আসঝি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ঝিনাইগাতীতে ব্রাকের স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজের বিশ্ব শিক্ষক দিবস পালন শিক্ষকরা হলেন জাতির আলোকবর্তিকা: আতিকুর রহমান লিটন ঝিনাইগাতীতে  আব্দুল মান্নানকে  বিএনপির সদস্য সচিব দেখতে চান তৃণমূলের নেতা-কর্মীরা তৌসিফ মাহবুব এবং মিজু ইনযাম এর আনুষ্ঠানিক উদ্বোধন বাংলাদেশ সেলিব্রিটি ফুটবল ক্লাব উন্মোচন করলো লিমিটেড এডিশন সেলিব্রিটি জার্সি – নিগার দৌলার ডিজাইনে

সদরপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১০৭ Time View

ফরিদপুর জেলা প্রতিনিধি::

ফরিদপুরের সদরপুরে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় আলিমদ্দিন মোল্লা (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

মঙ্গলবার বিকেল চারটার দিকে উপজেলার আকোটেরচর মন্ডল ডাঙ্গী রহমান স্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলিমদ্দিন মোল্লা ওই এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলিমদ্দিন মোল্লা রাস্তার পাশে ঘাস কাটছিলেন। এ সময় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মোটরসাইকেলটি গামছা কাজল নামে এক ব্যক্তির বলে জানা গেছে।

অভিযুক্ত মোটরসাইকেল চালক গামছা কাজল বলেন, “উনি একজন বয়স্ক মানুষ, কানে কম শুনতেন। এ ঘটনায় আমিও আহত হয়েছি। বিষয়টি নিছক দুর্ঘটনা, নিজের কাছে খুব খারাপ লাগছে।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, “গামছা কাজল নামের এক ব্যক্তির মোটরসাইকেলের ধাক্কায় ওই বৃদ্ধ আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025