1. amaderjonota6@gmail.com : dailyamaderjonota :
সকলে ঐক্যবদ্ধ থাকলে অপরাধ প্রবণতা কমানো সম্ভব — কুড়িগ্রামে জেলা প্রশাসক নুসরাত সুলতানা - dailyamaderjonota
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সন্ধ্যা ৬:২৭|
শিরোনামঃ
বীরগাঁও ইমদাদুল হক বিদ্যালয়ের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ জোয়া এন্টারটেইনমেন্টের ব্যানারে আসছে রোমান্টিক ইউটিউব ফিল্ম ‘মন বদল’ দিরাইয়ে মিথ্যা মামলা দিয়ে মানহানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালগঞ্জে কলেজ শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিবাহ ও আইনি সচেতনতা বিষয়ক আলোচনা সভা ঝিনাইগাতীতে বিএনপির তৃণমূলের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে আসঝি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ঝিনাইগাতীতে ব্রাকের স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজের বিশ্ব শিক্ষক দিবস পালন শিক্ষকরা হলেন জাতির আলোকবর্তিকা: আতিকুর রহমান লিটন ঝিনাইগাতীতে  আব্দুল মান্নানকে  বিএনপির সদস্য সচিব দেখতে চান তৃণমূলের নেতা-কর্মীরা তৌসিফ মাহবুব এবং মিজু ইনযাম এর আনুষ্ঠানিক উদ্বোধন বাংলাদেশ সেলিব্রিটি ফুটবল ক্লাব উন্মোচন করলো লিমিটেড এডিশন সেলিব্রিটি জার্সি – নিগার দৌলার ডিজাইনে

সকলে ঐক্যবদ্ধ থাকলে অপরাধ প্রবণতা কমানো সম্ভব — কুড়িগ্রামে জেলা প্রশাসক নুসরাত সুলতানা

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৩১ Time View

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক নুসরাত সুলতানার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন রোধ এবং জমি সংক্রান্ত বিরোধ নিরসনসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

সভায় বক্তব্য দেন কুড়িগ্রাম বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্ণেল মাহবুব উল হক, সেনাবাহিনীর কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডার মেজর আহাদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর নিজাম উদ্দিন, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বজলুর রশিদ, সাংবাদিক মো. সাইয়েদ আহমেদ বাবু প্রমুখ।

বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্ণেল মাহবুব উল হক জানান, কুড়িগ্রামের ২৭৮ কিলোমিটার সীমান্তে বিজিবির টহল জোরদার রয়েছে। মাদক ও চোরাচালান রোধে বিজিবি সর্বদা সজাগ ও তৎপর।

সেনাবাহিনীর কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডার মেজর আহাদ বলেন, জমি সংক্রান্ত বিরোধ ও নারী নির্যাতনসহ নানা অভিযোগ সেনাবাহিনীর কাছে আসে, যেগুলো নিষ্পত্তির চেষ্টা করা হচ্ছে। এছাড়া চাঁদাবাজি, মাদক প্রতিরোধ ও অসামাজিক কার্যকলাপ বন্ধে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে।

জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য সাংবাদিক মো. সাইয়েদ আহমেদ বাবু বলেন, জুন মাসে জেলায় খুন, চুরি, চোরাচালান, মাদক, নারী ও শিশু নির্যাতনসহ মোট ১২৪টি অপরাধ সংঘটিত হলেও জুলাই মাসে তা বেড়ে ১৫৫টিতে পৌঁছেছে। আইনশৃঙ্খলার অবনতির কারণে অপরাধ বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এসব প্রতিরোধে পুলিশ বাহিনীকে আরও সক্রিয় হতে হবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, “সকলের ঐক্য ও সহযোগিতার মাধ্যমেই অপরাধ প্রবণতা কমানো সম্ভব। কুড়িগ্রামের আইন-শৃঙ্খলা উন্নয়ন, মাদক চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন বন্ধে সবাইকে একসাথে কাজ করতে হবে।”

সভায় জেলার রাজনীতিবিদ, আইনজীবী, সাংবাদিক ও বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025