
আব্দুল কাদের
নীল আকাশের নরম আলো,
সাদা মেঘের খেলা
শরত এলো দোল দিয়ে যায়
আমার মনবেলা।
নদীর ধারে কাশবন,
দুলে দুলে হাসে ।
শিশিরভেজা শিউলি ফুল
ঘ্রাণে বাতাস ভাসে।
বিলের জলে শাপলা হাসে,
লাল আর সাদা।
নয়নতারা আর টগর
ভুবনমোহন সাজা।
কামিনি ফুল রাতে ফোটে
গন্ধ মাতাল করে।
জুঁই আর জবা গাছেতে
রঙের রেখা ধরে।
হেমন্তের আগমনে
ধানের পাতায় দোলা,
মৃদু হাওয়ায় মনটা আমার
হলো বাউলভোলা।
পুকুর ঘাটে শাপলা কুড়ায়
শিশু কিশোর দল,
ফড়িং নাচে, প্রজাপতি
নানা রঙের খেল ।