1. amaderjonota6@gmail.com : dailyamaderjonota :
মৌলভীবাজারে বাগানের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যার চেষ্টা, নগদ টাকা নিয়ে আসামী পলাতক - dailyamaderjonota
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ২:৪৯|
শিরোনামঃ
বীরগাঁও ইমদাদুল হক বিদ্যালয়ের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ জোয়া এন্টারটেইনমেন্টের ব্যানারে আসছে রোমান্টিক ইউটিউব ফিল্ম ‘মন বদল’ দিরাইয়ে মিথ্যা মামলা দিয়ে মানহানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালগঞ্জে কলেজ শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিবাহ ও আইনি সচেতনতা বিষয়ক আলোচনা সভা ঝিনাইগাতীতে বিএনপির তৃণমূলের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে আসঝি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ঝিনাইগাতীতে ব্রাকের স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজের বিশ্ব শিক্ষক দিবস পালন শিক্ষকরা হলেন জাতির আলোকবর্তিকা: আতিকুর রহমান লিটন ঝিনাইগাতীতে  আব্দুল মান্নানকে  বিএনপির সদস্য সচিব দেখতে চান তৃণমূলের নেতা-কর্মীরা তৌসিফ মাহবুব এবং মিজু ইনযাম এর আনুষ্ঠানিক উদ্বোধন বাংলাদেশ সেলিব্রিটি ফুটবল ক্লাব উন্মোচন করলো লিমিটেড এডিশন সেলিব্রিটি জার্সি – নিগার দৌলার ডিজাইনে

মৌলভীবাজারে বাগানের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যার চেষ্টা, নগদ টাকা নিয়ে আসামী পলাতক

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৪ Time View

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার সদর উপজেলার কদুপুর এলাকায় বাগানে প্রবেশ করতে না দেওয়ায় কেয়ারটেকারকে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত কেয়ারটেকার বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ১২ নং গিয়াসনগর ইউনিয়নের কদুপুরে সৈয়দ নাসিম আহমদের বাগানের পাশে। আহত কেয়ারটেকার পাকু মিয়া (৭০)-র ছেলে সাব্বির আহমদ সুমন বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পাকু মিয়া ওই বাগানের কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করছেন। একি এলাকার জাবেদ মিয়ার ছেলে সামছুল ইসলাম সোহান (২৫) বিভিন্ন সময়ে বাগানের গাছ কেটে নেওয়া ও ফিসারির মাছ ধরে নিয়ে যেতেন। এতে প্রতিবাদ করলে তার সঙ্গে পাকু মিয়ার একাধিকবার ঝগড়া ও বিবাদ হয়। এ কারণে ক্ষিপ্ত হয়ে ওঠে সোহান।

ঘটনার দিন পাকু মিয়া পশ্চিম বাজারের মিতা স্যানিটারি থেকে বাগানের শ্রমিকদের মজুরি বাবদ ২৫ হাজার টাকা নিয়ে ফেরার পথে কদুপুর ইসমাইল মিয়ার বাড়ির সামনে পৌঁছালে সোহান কয়েকজন সহযোগী নিয়ে তার ওপর দা’ দিয়ে হামলা চালায়। এতে তিনি গুরুতর জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন।

কদুপুর এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, সোহান এলাকার স্থায়ী বাসিন্দা নন। এক পরিত্যক্ত বাড়িতে পরিবার নিয়ে বসবাস করছেন। মোকামবাজারে তার একটি দোকান থাকলেও বর্তমানে তা আর নেই। বৃদ্ধ পাকু মিয়ার ওপর এমন নৃশংস হামলার ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন।

অভিযুক্তের মা স্বীকার করে বলেন, “শুনেছি আমার ছেলে পাকু মিয়াকে মেরেছে। তবে কেন মেরেছে জানি না। মামলা হওয়ার পর থেকে সে আর বাড়িতে আসছে না।”

মৌলভীবাজার মডেল থানার ওসি গাজী মো. মাহবুবুর রহমান বলেন, “এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।”

এলাকাবাসীর দাবি ও নিরাপত্তা প্রশ্ন

কদুপুরের সাধারণ মানুষ জানান, অভিযুক্ত সামছুল ইসলাম সোহান এলাকায় স্থায়ী না হওয়ায় তার আচরণ নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল। একজন বৃদ্ধ মানুষকে কোপানোর ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এলাকাবাসীর দাবি—বাগান মালিক দ্রুত ব্যবস্থা নিয়ে এই পরিবারকে এলাকা থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি কেয়ারটেকারদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025