
ভবের বাজারে তুমি
মাসুদ মাহাতাব
ভবের বাজারে—
মানুষের ঢল…
লক্ষ কোটি হৃদয়,
হাজার হাজার হাসি, কান্না…
তবু, সব মুখের ভিড় পেরিয়ে—
আমি খুঁজি… শুধু একটিমাত্র মুখ…
তুমি।
আদালতে শোনা যায় রায়—
খুনির ফাঁসি! মৃত্যুর ঘোষণা!
কিন্তু…
আমার হৃদয়ের আদালতে
তোমার কোনো শাস্তি নেই।
কারণ… আমি এখনও ভালোবাসি!
যেমন আগুন—
অগ্নিগিরির মুখে চিরদিন জ্বলে,
তেমনই জ্বলবে আমার বুক…
তোমার দেওয়া দুঃখে।
কত আগুন বুকে পুড়ছে—
তবু সাগর, নদী বইছে অবিরাম…
তুমি হারালে—
আমার নয়ন হবে অবিরল বন্যা।
যদি কালবৈশাখী সব নিয়ে যায়—
তবু সর্বনাশের থেকেও ভয়ংকর…
শুধু একটাই—
তোমার ভালোবাসা হারানোর শূন্যতা!
ভবের বাজারে—
জীবনের কোলাহল,
অগণিত পদচিহ্নে ভরা পথ…
তবু আমার বুকের গভীরে একটাই সত্য—
সারা পৃথিবী মিলিয়েও নয়…
তুমি-ই আমার সমগ্র জগৎ!