1. amaderjonota6@gmail.com : dailyamaderjonota :
পাহাড়ি ঢলে ঝিনাইগাতীতে প্রাণ গেল কিশোরের, নিখোঁজের পর মরদেহ উদ্ধার - dailyamaderjonota
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সন্ধ্যা ৭:০৭|
শিরোনামঃ
বীরগাঁও ইমদাদুল হক বিদ্যালয়ের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ জোয়া এন্টারটেইনমেন্টের ব্যানারে আসছে রোমান্টিক ইউটিউব ফিল্ম ‘মন বদল’ দিরাইয়ে মিথ্যা মামলা দিয়ে মানহানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালগঞ্জে কলেজ শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিবাহ ও আইনি সচেতনতা বিষয়ক আলোচনা সভা ঝিনাইগাতীতে বিএনপির তৃণমূলের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে আসঝি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ঝিনাইগাতীতে ব্রাকের স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজের বিশ্ব শিক্ষক দিবস পালন শিক্ষকরা হলেন জাতির আলোকবর্তিকা: আতিকুর রহমান লিটন ঝিনাইগাতীতে  আব্দুল মান্নানকে  বিএনপির সদস্য সচিব দেখতে চান তৃণমূলের নেতা-কর্মীরা তৌসিফ মাহবুব এবং মিজু ইনযাম এর আনুষ্ঠানিক উদ্বোধন বাংলাদেশ সেলিব্রিটি ফুটবল ক্লাব উন্মোচন করলো লিমিটেড এডিশন সেলিব্রিটি জার্সি – নিগার দৌলার ডিজাইনে

পাহাড়ি ঢলে ঝিনাইগাতীতে প্রাণ গেল কিশোরের, নিখোঁজের পর মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩২ Time View

বার্তা সম্পাদক 

শেরপুরের ঝিনাইগাতীতে পাহাড়ী ঢলে মহারশি নদীতে ভেসে গিয়ে নিখোঁজ হওয়া কিশোর ইসমাইল (১৭)-এর মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। শুক্রবার (১৯সেপ্টেম্বর) ভোরে উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসের দক্ষিণ পাশে একটি ধানক্ষেতে কদাযুক্ত মাটিতে অর্ধপোতা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কিশোর ইসমাইল উপজেলার নলকুড়া ইউনিয়নের ডাকাবর এলাকার ঝালমুড়ি বিক্রেতা আব্দুল্লার ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে পাহাড়ী ঢলে মহারশি নদীতে ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে সে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা লাকড়ি কুড়াতে গিয়ে শুক্রবার ভোরে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল আমিন জানান, মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল গভীর শোক প্রকাশ করে বলেন, “একটি অমূল্য প্রাণ এভাবে ঝরে যাওয়া অত্যন্ত দুঃখজনক। আমরা নিহত ইসমাইলের পরিবারের পাশে আছি। ইতোমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। পাশাপাশি নদীতে এ ধরনের দুর্ঘটনা রোধে সচেতনতা বাড়াতে সবাইকে এগিয়ে আসতে হবে।”
কিশোর ইসমাইলের অকাল মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025