
পর্ব-০২
……… রহিম গভীর আগ্রহ ভাবে বলে-
_ঠিক আছে, তাহলে আমাকে একটি নতুন জাল এনে দাও প্রতিদিন মাছ ধরার জন্য….
_ঠিক আছে
এই বলে রাজ হাঁস তার সাহায্যে একটি নতুন জাল এনে দিল……..
রাত গভীর হতে শুরু করল, কিন্তু কিছুতেই রহিমের ঘুম হচ্ছে না , খুব ভয় হচ্ছে তার, ভাবতে শুরু করল কি করে একাজ হতে পারে!
সকাল হল, পাখিদের আনাগোনা শুরু হল, সূর্যিমামা দেখা দিল, কৃষক রা মাঠে যেতে লাগল, রহিম নাচতে নাচতে যাচ্ছে দাদার কাছে, পথে এক বুড়িমার সঙ্গে দেখা।
_ কি রে রহিম , এত সক্কাল সক্কাল কোথায় চলেছিস নাচতে নাচতে? তা আজ এত খুশি দেখাচ্ছে কেন?
_ খুশি দেখাবে না বুড়িমা! আমার সাথে এক আশ্চর্য ঘটনা ঘটেছে যে!বুঝলে তো?
বুড়ি কিছুতেই বুঝতে পারছে না ব্যাপার টা কি? ছেলে মানুষের মত শুনবার জন্য উৎসুক্য বোধ করতে লাগল…..
_আশ্চর্য ঘটনা? সেটা কি ভাই বল না!
_শুনো, গত কাল মাছ ধরতে গিয়ে করিম দাদা আর আমি একটা রাজ হাঁস কুড়িয়ে পেয়েছি।
_রাজ হাঁস কুড়িয়ে পেয়েছিস! সে কি ভাবে?
_ আরে দেখছিলাম একটা রাজ হাঁস ভেসে আসছে, রাজ হাঁস টা খুউব অসুস্থ ছিল , তাই ভাবলাম বাড়ি তে নিয়ে গিয়ে সেবা করবো।
_ তারপর, তারপর কি হল!
_ তারপর দেখলাম ঐ রাজ হাঁস টা কথা বলতে পারে , সেটা কোনো রাজ হাঁস নয়……।
_কি সব যাতা বলছিস? রাজ হাঁস কখনো কথা বলতে পারে নাকি!
_ পারে গো বুড়ি মা পারে, আমি সত্যিই বলছি , তাছাড়া রাজ হাঁস টা হল একটি জাদুর রাজ হাঁস—–।
_ আমি তোর কোনো কথায় বিশ্বাস করতে চাইনে বুঝলি….. পাগল কোথাকার?
_ আরে সত্যি বলছি গো , রাজ হাঁস আমাকে একটি নতুন জাল দিয়েছে , তোমাকে আমি রাজ হাঁস টার সঙ্গে কথা বলিয়ে দিবো , এখন চলি___
_ ঠিক আছে যতক্ষন না আমি কথা বলবো ততক্ষন আমার বিশ্বাস হবে না।
_আচ্ছা আমি কথা বলিয়ে দেবো, এখন করিম দাদার সঙ্গে আমার কথা আছে …..।
_ নিশ্চই রাজ হাঁসের কাহিনী বলবি!
_হ্যাঁ গো বুড়ি মা……..।
_ঠিক আছে যা তাহলে——-।
রহিম দৌড়ে যেতে লাগল, গিয়ে দেখল দাদা বারান্দায় দাঁড়িয়ে – এত সকাল সকাল রহিম কে দেখে বলল-
_কিরে ! এত সকাল সকাল আমার বাড়ির দিকে কি করছিস? আমরা তো বিকেলে মাছ ধরতে যাবো তাই না?
_ আরে দাদা ,মাছ ধরার বিষয় নিয়ে কথা বলতে আসি নি , এসেছি একটা আশ্চর্য বিষয় বলতে-
_ আচ্ছা আচ্ছা বল শুনি আশ্চর্য বিষয় টা কি?
_গত কাল আমরা যে রাজ হাঁস টা পেয়েছি, তোমার মনে আছে তো!
_মনে থাকবে না কেন? কি হয়েছে মরে টরে গেছে নাকি?
_ ধুর! কি যে বলছো দাদা , মরে যাবে কেন? ঘটনা টা অন্য রকম বুঝলে……….।
_আচ্ছা , নহান না করে খোলা শাখায় বলতে কি হয়!
_ ঐ রাজ হাঁস কথা বলতে পারে, সত্যি গো দাদা, নিশ্চয় তোমার বিশ্বাস হচ্ছে না?
_আরে দাঁড়া দাঁড়া, কি বলছিস , ভেবে বলছিস তো! রাজ হাঁস কি ভাবে কথা বলতে পারে?
_ আমি সত্যি বলছি দাদা , সত্যি কথায় বলছি, ঐ রাজ হাঁস টা কথা বলতে পারে, এবং ঐ রাজ হাঁস টা একটি জাদুর রাজ হাঁস——-
_আমি এই সব কিছুই বিশ্বাস করি না
_তুমি বিশ্বাস করবে না জানি সেটা, আমিও প্রথমে বিশ্বাস করতেপারছিলাম না ,রাজ হাঁস টা আমাকে নতুন একটি জাল দিয়েছে……..
_কিন্তু এটা কি ভাবে সম্ভব?
_আমি কিছুই জানি না দাদা, তোমাকে আমি বিকেলে নতুন জাল টা দেখাবো।
_তোর কথা যদি সত্যিই হয় তাহলে তো এটা ভাবনার বিষয়, রাজ হাঁস টা এলো কোথা থেকে হু——————!
_আমার অনেক অনেক লাভ হয়েছে দাদা।
_আচ্ছা তাহলে এখন তুই বাড়ি যা, বিকেলে তোর সাথে দেখা করছি , বাড়ি যা ……….যা!