1. amaderjonota6@gmail.com : dailyamaderjonota :
নবীগঞ্জে পৃথক দুটি স্থানে মোবাইল কোর্ট পরিচলানা করে নগদ অর্থ দন্ড সহ ১৫শ ঘনফুট বালু জব্দ - dailyamaderjonota
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সন্ধ্যা ৬:৫৭|
শিরোনামঃ
বীরগাঁও ইমদাদুল হক বিদ্যালয়ের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ জোয়া এন্টারটেইনমেন্টের ব্যানারে আসছে রোমান্টিক ইউটিউব ফিল্ম ‘মন বদল’ দিরাইয়ে মিথ্যা মামলা দিয়ে মানহানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালগঞ্জে কলেজ শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিবাহ ও আইনি সচেতনতা বিষয়ক আলোচনা সভা ঝিনাইগাতীতে বিএনপির তৃণমূলের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে আসঝি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ঝিনাইগাতীতে ব্রাকের স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজের বিশ্ব শিক্ষক দিবস পালন শিক্ষকরা হলেন জাতির আলোকবর্তিকা: আতিকুর রহমান লিটন ঝিনাইগাতীতে  আব্দুল মান্নানকে  বিএনপির সদস্য সচিব দেখতে চান তৃণমূলের নেতা-কর্মীরা তৌসিফ মাহবুব এবং মিজু ইনযাম এর আনুষ্ঠানিক উদ্বোধন বাংলাদেশ সেলিব্রিটি ফুটবল ক্লাব উন্মোচন করলো লিমিটেড এডিশন সেলিব্রিটি জার্সি – নিগার দৌলার ডিজাইনে

নবীগঞ্জে পৃথক দুটি স্থানে মোবাইল কোর্ট পরিচলানা করে নগদ অর্থ দন্ড সহ ১৫শ ঘনফুট বালু জব্দ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১২৩ Time View

বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:- 

নবীগঞ্জে উপজেলায় পৃথক দুটি স্থানে মোবাইল কোর্ট পরিচলানা করে ১৫শ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (২৭আগষ্ট) বুধবার নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাগ ইউপির ও ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের কুশিয়ারা নদী এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে টানা তিনঘণ্টা অভিযান পরিচলানা করা হয়। এ সময় তাদের বালুখেকোরা তাদের উপস্থিতি টের পেয়ে  পালিয়ে যায়। তাদের রেখে যাওয়া প্রায় ১৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। এবং কেউ যেনো অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন না করে সে বিষয়ে কড়া সতর্কবার্তা দেন।

এছাড়াও, নবীগঞ্জ পৌর এলাকায় কয়েকটি খাদ্য উৎপাদন প্রতিষ্ঠান বেকারিতে বিশেষ মোবাইল কোর্ট পরিচলানা করে নগদ ৩০ হাজার টাকা অর্থ দন্ড করা প্রদান করা হয়।

জানাযায়, নবীগঞ্জ পৌরসভা এলাকার জেলা পরিষদ ডাক বাংলোর পার্শ্ববর্তী শেখ আলীশা ফুড ও মাওলানা স্পেশাল বেকারি নামক ২ টি প্রতিষ্ঠানকে বেকারি পণ্যে উৎপাদনের তারিখ, মেয়াদ, নিট ওজন না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ১৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। নবী হোসেন এর পুত্র আলমগীর মিয়া, ডাক বাংলো রোডস্থ আলীশা ফুডে ১৫ হাজার টাকার অর্থদণ্ড। এবং মাওলানা স্পেশাল বেকারির নুরুল হকের পুত্র মো: আলেক মিয়াকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এই বিষয়ে নবীগঞ্জ উপজেলা  নির্বাহী অফিসার রুহুল আমিন বলেন, বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচলানা করে নগদ অর্থ দন্ড সহ বালু জব্দ করা হয়। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025