1. amaderjonota6@gmail.com : dailyamaderjonota :
ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল ও নিহতের পরিবারকে আর্থিক সহায়তা বিতরন - dailyamaderjonota
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সন্ধ্যা ৭:০৭|
শিরোনামঃ
বীরগাঁও ইমদাদুল হক বিদ্যালয়ের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ জোয়া এন্টারটেইনমেন্টের ব্যানারে আসছে রোমান্টিক ইউটিউব ফিল্ম ‘মন বদল’ দিরাইয়ে মিথ্যা মামলা দিয়ে মানহানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালগঞ্জে কলেজ শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিবাহ ও আইনি সচেতনতা বিষয়ক আলোচনা সভা ঝিনাইগাতীতে বিএনপির তৃণমূলের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে আসঝি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ঝিনাইগাতীতে ব্রাকের স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজের বিশ্ব শিক্ষক দিবস পালন শিক্ষকরা হলেন জাতির আলোকবর্তিকা: আতিকুর রহমান লিটন ঝিনাইগাতীতে  আব্দুল মান্নানকে  বিএনপির সদস্য সচিব দেখতে চান তৃণমূলের নেতা-কর্মীরা তৌসিফ মাহবুব এবং মিজু ইনযাম এর আনুষ্ঠানিক উদ্বোধন বাংলাদেশ সেলিব্রিটি ফুটবল ক্লাব উন্মোচন করলো লিমিটেড এডিশন সেলিব্রিটি জার্সি – নিগার দৌলার ডিজাইনে

ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল ও নিহতের পরিবারকে আর্থিক সহায়তা বিতরন

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯১ Time View

অনলাইন  ডেক্স

‘ঐক্যবদ্ধ বলেই আমরা সমৃদ্ধ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে আর্থিক অনুদান ও ত্রান বিতরণ করেছে স্থানীয় আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড।

রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নলকুড়া ইউনিয়নের ডাকাবর গ্রামে নিহত ইসমাইল হোসেনের পিতা আব্দুল্লাহ’র হাতে নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া সন্ধ্যায় উপজেলা সদরের ব্রীজের পুর্ব পাশে রেজিয়া হোসেন বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে আশ্রয় নেওয়া পাহাড়ি ঢলের পানির তোড়ে বিধস্ত গৃহহীন ১২ পরিবারের মাঝে প্রতিটি পরিবারকে এক বস্তা করে চাল প্রদান করা হয়।

আনুষ্ঠানিকভাবে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আর্থিক সহায়তা বিতরন করেন আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর উপদেষ্টা ও উপজেলা পরিষদের সাবেক তিন বারের সফল উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম বাদশা। সহায়তা প্রদানকালে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর উপদেষ্টা মো. আমিনুল ইসলাম বাদশা বলেন, পাহাড়ি ঢলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের কষ্ট আমরা অনুভব করি। আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের পক্ষথেকে আজকের এই সামান্য সহযোগিতা তাদের জন্য সহমর্মিতার প্রতীক। মানুষের দুঃসময়েই মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চাই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নতুন উদ্যমে ঘুরে দাঁড়াক।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর চেয়ারম্যান আলহাজ্ব মো,সালেহ আহমেদ, ভাইস চেয়ারম্যান মো. জাফর ইকবাল, সেক্রেটারি মো. আজাদ মিয়া, ডিরেক্টর মো. শাহীন আলম, মো. রতন খান, আলমগীর হোসেন, ম্যানেজার শাজাহান সিরাজ প্রমুখ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025