1. amaderjonota6@gmail.com : dailyamaderjonota :
জৈন্তাপুরে সেনাবাহিনীর উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা - dailyamaderjonota
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ১:২২|
শিরোনামঃ
বীরগাঁও ইমদাদুল হক বিদ্যালয়ের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ জোয়া এন্টারটেইনমেন্টের ব্যানারে আসছে রোমান্টিক ইউটিউব ফিল্ম ‘মন বদল’ দিরাইয়ে মিথ্যা মামলা দিয়ে মানহানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালগঞ্জে কলেজ শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিবাহ ও আইনি সচেতনতা বিষয়ক আলোচনা সভা ঝিনাইগাতীতে বিএনপির তৃণমূলের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে আসঝি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ঝিনাইগাতীতে ব্রাকের স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজের বিশ্ব শিক্ষক দিবস পালন শিক্ষকরা হলেন জাতির আলোকবর্তিকা: আতিকুর রহমান লিটন ঝিনাইগাতীতে  আব্দুল মান্নানকে  বিএনপির সদস্য সচিব দেখতে চান তৃণমূলের নেতা-কর্মীরা তৌসিফ মাহবুব এবং মিজু ইনযাম এর আনুষ্ঠানিক উদ্বোধন বাংলাদেশ সেলিব্রিটি ফুটবল ক্লাব উন্মোচন করলো লিমিটেড এডিশন সেলিব্রিটি জার্সি – নিগার দৌলার ডিজাইনে

জৈন্তাপুরে সেনাবাহিনীর উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১০৪ Time View

জৈন্তাপুর সংবাদদাতা:

সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্যাস ফিল্ডে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ২৭ বীর হরিপুর আর্মি ক্যাম্পের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি গ্যাস ফিল্ড অডিটোরিয়ামে শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্যাম্প কমান্ডার মেজর তাহমিদুল ইমাম।

আলোচনায় অংশ নেন জৈন্তাপুর, গোয়াইনঘাট, জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার আনসার-ভিডিপি সদস্য, গ্রাম পুলিশ এবং স্থানীয় সাংবাদিকরা। সভায় চারটি উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের নানা দিকনির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে ছিল অবৈধভাবে উত্তোলিত পাথরের তথ্য দ্রুত সেনাক্যাম্পে জানানো, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপের বিষয়ে অবহিত করা, চোরাচালান ও মাদকদ্রব্য সংক্রান্ত তথ্য সরবরাহ করা এবং আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় পর্যায়ে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান।

সভায় উপস্থিত প্রতিনিধিরা তাদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন। এসময় সেনাক্যাম্প কমান্ডার সকল বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

কমান্ডার মেজর তাহমিদুল ইমাম বলেন, এই সমন্বয় সভার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং সর্বোপরি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025