1. amaderjonota6@gmail.com : dailyamaderjonota :
জৈন্তাপুরে যৌথ অভিযানে ১৪ হাজার ঘনফুট পাথর জব্দ, নদীতে পুনঃস্থাপনের উদ্যোগ - dailyamaderjonota
২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| বিকাল ৩:৩৬|
শিরোনামঃ
বীরগাঁও ইমদাদুল হক বিদ্যালয়ের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ জোয়া এন্টারটেইনমেন্টের ব্যানারে আসছে রোমান্টিক ইউটিউব ফিল্ম ‘মন বদল’ দিরাইয়ে মিথ্যা মামলা দিয়ে মানহানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালগঞ্জে কলেজ শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিবাহ ও আইনি সচেতনতা বিষয়ক আলোচনা সভা ঝিনাইগাতীতে বিএনপির তৃণমূলের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে আসঝি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ঝিনাইগাতীতে ব্রাকের স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজের বিশ্ব শিক্ষক দিবস পালন শিক্ষকরা হলেন জাতির আলোকবর্তিকা: আতিকুর রহমান লিটন ঝিনাইগাতীতে  আব্দুল মান্নানকে  বিএনপির সদস্য সচিব দেখতে চান তৃণমূলের নেতা-কর্মীরা তৌসিফ মাহবুব এবং মিজু ইনযাম এর আনুষ্ঠানিক উদ্বোধন বাংলাদেশ সেলিব্রিটি ফুটবল ক্লাব উন্মোচন করলো লিমিটেড এডিশন সেলিব্রিটি জার্সি – নিগার দৌলার ডিজাইনে

জৈন্তাপুরে যৌথ অভিযানে ১৪ হাজার ঘনফুট পাথর জব্দ, নদীতে পুনঃস্থাপনের উদ্যোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৫১১ Time View

জৈন্তাপুর (সিলেট) সংবাদদাতা :

সিলেটের জৈন্তাপুর উপজেলায় উপজেলা প্রশাসন ও টাস্কফোর্সের যৌথ অভিযানে ১৪ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে।শনিবার (২৩শে আগষ্ট) বেলা ১১:০০ ঘটিকায় উপজেলার ৪ নং বাংলাবাজার এলাকায় অভিযানে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা। এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী, জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র দায়িত্বাধীন শ্রীপুর বিওপির বিজিবি সদস্যরা।

অভিযান চলাকালে ৪ নং বাংলা বাজার এলাকায় কয়েকটি ক্রাশার মিলে রাংপানি নদীর পাথর মজুদকৃত অবস্থায় জব্দ করে টাস্কফোর্স। পরে উক্ত স্হান হতে দুই হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়।

পরে শ্রীপুর চা বাগানের পাশে মজুদ করে রাখা আরো ১২ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়।

এ বিষয়ে অভিযানে নেতৃত্ব দেয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা বলেন, গত সপ্তাহে ৪ নং বাংলা বাজার এলাকায় গত সপ্তাহে জব্দকৃত সাড়ে নয় হাজার ঘনফুট পাথর ও আজ দুই হাজার ঘনফুট সহ মোট সাড়ে এগারো হাজার ঘনফুট পাথর রাংপানি নদীতে পুনঃস্থাপনের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।

তিনি আরো বলেন, অভিযানে শ্রীপুর চা বাগান এলাকা থেকে জব্দ করা ১২ হাজার ঘনফুট পাথর জাফলং পিয়াইন নদীতে পুনঃস্থাপন করা হবে। পাশাপাশি গত সপ্তাহে শ্রীপুর পাথর কোয়ারী এলাকায় জব্দকৃত ২০ হাজার ঘনফুট পাথর সহ ৪ নং বাংলা বাজার এলাকায় আরো সাড়ে এগারো হাজার ঘনফুট জব্দকৃত সহ মোট ত্রিশ হাজার ঘনফুটের অধিক পাথর প্রশাসনের তদারকিতে রাংপানি নদীতে পুনঃস্থাপনের কাজ চলমান রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন। পাশাপাশি প্রশাসনের অভিযান নিয়মিত পরিচালিত হবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025