1. amaderjonota6@gmail.com : dailyamaderjonota :
জীবন বাঁচাতে সাহায্য চান অসহায় নুর আমিন - dailyamaderjonota
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৫:৩৪|
শিরোনামঃ
বীরগাঁও ইমদাদুল হক বিদ্যালয়ের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ জোয়া এন্টারটেইনমেন্টের ব্যানারে আসছে রোমান্টিক ইউটিউব ফিল্ম ‘মন বদল’ দিরাইয়ে মিথ্যা মামলা দিয়ে মানহানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালগঞ্জে কলেজ শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিবাহ ও আইনি সচেতনতা বিষয়ক আলোচনা সভা ঝিনাইগাতীতে বিএনপির তৃণমূলের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে আসঝি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ঝিনাইগাতীতে ব্রাকের স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজের বিশ্ব শিক্ষক দিবস পালন শিক্ষকরা হলেন জাতির আলোকবর্তিকা: আতিকুর রহমান লিটন ঝিনাইগাতীতে  আব্দুল মান্নানকে  বিএনপির সদস্য সচিব দেখতে চান তৃণমূলের নেতা-কর্মীরা তৌসিফ মাহবুব এবং মিজু ইনযাম এর আনুষ্ঠানিক উদ্বোধন বাংলাদেশ সেলিব্রিটি ফুটবল ক্লাব উন্মোচন করলো লিমিটেড এডিশন সেলিব্রিটি জার্সি – নিগার দৌলার ডিজাইনে

জীবন বাঁচাতে সাহায্য চান অসহায় নুর আমিন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১১৪ Time View

শাহজাহান খন্দকার কুড়িগ্রাম প্রতিনিধি-

জীবনের সঙ্গে লড়াই করছেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নন্দু নেফড়া গ্রামের ফকির পাড়ার বাসিন্দা নুর আমিন (৫০)। একসময় সুস্থ-সবল এই মানুষটি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। কিন্তু হঠাৎ করেই তিনি আক্রান্ত হয়েছেন মারাত্মক অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে। এর জটিলতা হিসেবে তার শরীরে তৈরি হয়েছে প্যানক্রিয়াটিক সিউডোসিস্ট, দেখা দিয়েছে কিডনির জটিলতা (AKI) এবং শ্বাসকষ্টজনিত সমস্যা (ARDS)।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। চিকিৎসকরা জানান, তার জরুরি অস্ত্রোপচার প্রয়োজন। অপারেশন ও চিকিৎসার জন্য দরকার প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকা। কিন্তু অর্থাভাবে চিকিৎসা চালিয়ে যাওয়া তার পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।

এরই মধ্যে নুর আমিনকে একাধিকবার আইসিইউতে ভর্তি করতে হয়েছে। প্রতিদিনের চিকিৎসা, অক্সিজেন সাপোর্ট, ব্যয়বহুল ওষুধ ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার খরচ বহন করতে গিয়ে পরিবার সর্বস্বান্ত হয়ে গেছে। এখন চিকিৎসার ব্যয়ভার বহন করা তাদের আর পক্ষে সম্ভব নয়।

অসহায় নুর আমিনের চিকিৎসার জন্য তার স্বজনরা সমাজের সকল দয়ালু ও মানবিক মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন। তারা বিশ্বাস করেন— মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।

আপনার সামান্য সহযোগিতা নুর আমিনের জীবনে নতুন আশার আলো হয়ে উঠতে পারে। একজন পিতা, একজন স্বামী, একজন প্রিয় মানুষ হয়তো আবার ফিরে পেতে পারেন স্বাভাবিক জীবন— শুধু আপনার সহায়তায়।

📞 সহযোগিতা পাঠাতে যোগাযোগ করুন: 01857573095 (বিকাশ)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025