1. amaderjonota6@gmail.com : dailyamaderjonota :
চরভদ্রাসন থানায় দালালমুক্ত পুলিশি সেবা: ওসিরজিউল্লাহ খানের ঘোষণা - dailyamaderjonota
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সন্ধ্যা ৬:২৬|
শিরোনামঃ
বীরগাঁও ইমদাদুল হক বিদ্যালয়ের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ জোয়া এন্টারটেইনমেন্টের ব্যানারে আসছে রোমান্টিক ইউটিউব ফিল্ম ‘মন বদল’ দিরাইয়ে মিথ্যা মামলা দিয়ে মানহানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালগঞ্জে কলেজ শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিবাহ ও আইনি সচেতনতা বিষয়ক আলোচনা সভা ঝিনাইগাতীতে বিএনপির তৃণমূলের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে আসঝি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ঝিনাইগাতীতে ব্রাকের স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজের বিশ্ব শিক্ষক দিবস পালন শিক্ষকরা হলেন জাতির আলোকবর্তিকা: আতিকুর রহমান লিটন ঝিনাইগাতীতে  আব্দুল মান্নানকে  বিএনপির সদস্য সচিব দেখতে চান তৃণমূলের নেতা-কর্মীরা তৌসিফ মাহবুব এবং মিজু ইনযাম এর আনুষ্ঠানিক উদ্বোধন বাংলাদেশ সেলিব্রিটি ফুটবল ক্লাব উন্মোচন করলো লিমিটেড এডিশন সেলিব্রিটি জার্সি – নিগার দৌলার ডিজাইনে

চরভদ্রাসন থানায় দালালমুক্ত পুলিশি সেবা: ওসিরজিউল্লাহ খানের ঘোষণা

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৬৩ Time View

ফরিদপুর জেলা প্রতিনিধি::

ফরিদপুরের চরভদ্রাসন থানাকে ঘুষ, দুর্নীতি, টাউট-বাটপার ও দালালমুক্ত ঘোষণা করেছেন থানার অফিসার ইনচার্জ ওসি)রজিউল্লা খান।তিনি বলেন, “কোনো ধরনের দালাল ছাড়া নির্ভয়ে পুলিশি সেবা নিন।”

রবিবার (১০ আগস্ট) নিজ কার্যালয়ে এক সাক্ষাৎকারে ওসি জানান, থানায় আগত সাধারণ মানুষ যেন কোনো প্রকার হয়রানি বা দালাল চক্রের শিকার না হয়, সে বিষয়ে তিনি সতর্ক নজর রাখছেন এবং আইনি সহায়তা প্রদানে বদ্ধপরিকর।

মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস ও ইভটিজিং দমনে অভিযান অব্যাহত রয়েছে জানিয়ে তিনি বলেন, “যতদিন চরভদ্রাসনে আছি, অপরাধীদের বিরুদ্ধে যুদ্ধ চলবে। অপরাধী যত বড় প্রভাবশালী হোক, অপরাধ করলে ছাড় নেই।” তিনি আরও জানান, পুলিশ সুপারের নির্দেশে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন।

স্থানীয় সেবা গ্রহীতারা উদ্যোগটিকে স্বাগত জানিয়ে বলেন, আন্তরিক পুলিশ সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে বড় ভূমিকা রাখতে পারে। তবে থানার বাইরে জিডি বা কেস লিখতে কম্পিউটার দোকানগুলো অতিরিক্ত টাকা নেয়, যা গরিব মানুষের জন্য চাপ সৃষ্টি করে—এ বিষয়ে নজর দেওয়ার আহ্বান জানান তারা।

এলাকাবাসীর দাবি, পুলিশের নিয়মিত টহল বাড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় ভালো হয়েছে এবং অপরাধীদের আনাগোনা কমেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025