1. amaderjonota6@gmail.com : dailyamaderjonota :
উলিপুরে মৎস্য সপ্তাহের সাত দিনের কর্মসূচি একদিনেই শেষ করায় উপজেলা মৎস্য কর্মকর্তাকে শোকজ - dailyamaderjonota
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ১১:৫৮|
শিরোনামঃ
বীরগাঁও ইমদাদুল হক বিদ্যালয়ের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ জোয়া এন্টারটেইনমেন্টের ব্যানারে আসছে রোমান্টিক ইউটিউব ফিল্ম ‘মন বদল’ দিরাইয়ে মিথ্যা মামলা দিয়ে মানহানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালগঞ্জে কলেজ শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিবাহ ও আইনি সচেতনতা বিষয়ক আলোচনা সভা ঝিনাইগাতীতে বিএনপির তৃণমূলের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে আসঝি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ঝিনাইগাতীতে ব্রাকের স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজের বিশ্ব শিক্ষক দিবস পালন শিক্ষকরা হলেন জাতির আলোকবর্তিকা: আতিকুর রহমান লিটন ঝিনাইগাতীতে  আব্দুল মান্নানকে  বিএনপির সদস্য সচিব দেখতে চান তৃণমূলের নেতা-কর্মীরা তৌসিফ মাহবুব এবং মিজু ইনযাম এর আনুষ্ঠানিক উদ্বোধন বাংলাদেশ সেলিব্রিটি ফুটবল ক্লাব উন্মোচন করলো লিমিটেড এডিশন সেলিব্রিটি জার্সি – নিগার দৌলার ডিজাইনে

উলিপুরে মৎস্য সপ্তাহের সাত দিনের কর্মসূচি একদিনেই শেষ করায় উপজেলা মৎস্য কর্মকর্তাকে শোকজ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৬৩৬ Time View

শাহজাহান খন্দকার কুড়িগ্রাম প্রতিনিধি-

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর সাত দিনের কর্মসূচি একদিনেই শেষ করার অভিযোগে কুড়িগ্রামের উলিপুর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শামীমা আক্তারকে শোকজ নোটিশ দিয়েছে জেলা মৎস্য কর্মকর্তা।

জেলা মৎস্য কর্মকর্তা মো. মুক্তাদির খান বলেন, “জাতীয় মৎস্য সপ্তাহের সাত দিনের প্রতিটি কার্যক্রম আলাদাভাবে সম্পন্ন করার নির্দেশনা রয়েছে। কখনোই সাত দিনের প্রোগ্রাম একদিনে শেষ করা যাবে না। বিষয়টি আমাদের নজরে আসার পরপরই উলিপুরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তাকে শোকজ করা হয়েছে।”

জানা যায়, গত ১৮ আগস্ট (সোমবার) উলিপুর উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে একদিনেই র‌্যালি, আলোচনা সভা, পোনা অবমুক্তকরণসহ পুরো সপ্তাহব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। সরকারি নির্দেশনা উপেক্ষা করে এভাবে সাত দিনের কর্মসূচি একদিনে শেষ করায় স্থানীয় মৎস্যচাষি ও জেলেদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়।

পরে এ ঘটনা নিয়ে জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে জেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার জানান, “আমি শোকজ নোটিশ পেয়েছি এবং এর জবাবও ইতোমধ্যে প্রদান করেছি।”

এদিকে স্থানীয় মৎস্যচাষি ও জেলেরা অভিযোগ করে বলেন, “মৎস্য সপ্তাহের প্রতিদিনের কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের মাঝে সচেতনতা তৈরি হওয়ার কথা থাকলেও একদিনে সব কার্যক্রম শেষ করায় আমরা বঞ্চিত হয়েছি। এতে সরকারের উদ্দেশ্যও ব্যাহত হয়েছে।”

প্রসঙ্গত, প্রতিবছরের মতো এবারও জাতীয় মৎস্য সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে সাত দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়। তবে উলিপুরে তা একদিনে শেষ করায় প্রশাসনিক মহলে প্রশ্ন উঠেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025