1. amaderjonota6@gmail.com : dailyamaderjonota :
উলিপুরে মা ও শিশুদের পুষ্টিসেবা উন্নয়নে সিবিই প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত - dailyamaderjonota
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৮:১৮|
শিরোনামঃ
বীরগাঁও ইমদাদুল হক বিদ্যালয়ের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ জোয়া এন্টারটেইনমেন্টের ব্যানারে আসছে রোমান্টিক ইউটিউব ফিল্ম ‘মন বদল’ দিরাইয়ে মিথ্যা মামলা দিয়ে মানহানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালগঞ্জে কলেজ শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিবাহ ও আইনি সচেতনতা বিষয়ক আলোচনা সভা ঝিনাইগাতীতে বিএনপির তৃণমূলের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে আসঝি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ঝিনাইগাতীতে ব্রাকের স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজের বিশ্ব শিক্ষক দিবস পালন শিক্ষকরা হলেন জাতির আলোকবর্তিকা: আতিকুর রহমান লিটন ঝিনাইগাতীতে  আব্দুল মান্নানকে  বিএনপির সদস্য সচিব দেখতে চান তৃণমূলের নেতা-কর্মীরা তৌসিফ মাহবুব এবং মিজু ইনযাম এর আনুষ্ঠানিক উদ্বোধন বাংলাদেশ সেলিব্রিটি ফুটবল ক্লাব উন্মোচন করলো লিমিটেড এডিশন সেলিব্রিটি জার্সি – নিগার দৌলার ডিজাইনে

উলিপুরে মা ও শিশুদের পুষ্টিসেবা উন্নয়নে সিবিই প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৩৮ Time View

শাহজাহান খন্দকার, কুড়িগ্রাম প্রতিনিধি:

গর্ভবতী নারী, প্রসূতি মা, ০-৩৬ মাস বয়সী শিশু ও কম জন্ম ওজনের শিশুর পুষ্টিসেবা উন্নয়নে কুড়িগ্রামের উলিপুরে “কমিউনিটি বেইজড এনগেজমেন্ট (সিবিই)” প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং জাতীয় পুষ্টিসেবার ব্যবস্থাপনায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা প্রদান করে ইউনিসেফ।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সিভিল সার্জন ডাঃ স্বপন কুমার বিশ্বাস। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.হারুনর রশিদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস ফাতেমা তোকদার, কুড়িগ্রাম জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম । মাধ্যমিক উপজেলা শিক্ষা মাধ্যমিক অফিসার আবু সাইদ মোঃ আব্দুল ওয়াহিদ । উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মচারী কর্মকর্তা বৃন্দ।

বক্তারা বলেন, গর্ভবতী নারী ও নবজাতক থেকে শুরু করে তিন বছরের কম বয়সী শিশুদের পুষ্টি সেবা নিশ্চিত করা টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিবিই প্রকল্পের মাধ্যমে মা ও শিশু সহায়তা কর্মসূচি (এমসিসিপি) কার্যক্রমকে আরও জোরদার করা হবে, যাতে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সেবা বিস্তৃত ও কার্যকরভাবে পৌঁছানো যায়।

সভায় ইউনিয়ন ও উপজেলা কমিটির চেয়ারম্যান, সদস্য সচিব, সদস্য, স্বাস্থ্যকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025