1. amaderjonota6@gmail.com : dailyamaderjonota :
উলিপুরে জনপ্রতিনিধিরা এখন খাদ্য ব্যবসায়ী - dailyamaderjonota
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ১২:২২|
শিরোনামঃ
বীরগাঁও ইমদাদুল হক বিদ্যালয়ের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ জোয়া এন্টারটেইনমেন্টের ব্যানারে আসছে রোমান্টিক ইউটিউব ফিল্ম ‘মন বদল’ দিরাইয়ে মিথ্যা মামলা দিয়ে মানহানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালগঞ্জে কলেজ শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিবাহ ও আইনি সচেতনতা বিষয়ক আলোচনা সভা ঝিনাইগাতীতে বিএনপির তৃণমূলের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে আসঝি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ঝিনাইগাতীতে ব্রাকের স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজের বিশ্ব শিক্ষক দিবস পালন শিক্ষকরা হলেন জাতির আলোকবর্তিকা: আতিকুর রহমান লিটন ঝিনাইগাতীতে  আব্দুল মান্নানকে  বিএনপির সদস্য সচিব দেখতে চান তৃণমূলের নেতা-কর্মীরা তৌসিফ মাহবুব এবং মিজু ইনযাম এর আনুষ্ঠানিক উদ্বোধন বাংলাদেশ সেলিব্রিটি ফুটবল ক্লাব উন্মোচন করলো লিমিটেড এডিশন সেলিব্রিটি জার্সি – নিগার দৌলার ডিজাইনে

উলিপুরে জনপ্রতিনিধিরা এখন খাদ্য ব্যবসায়ী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১২১ Time View

 

শাহজাহান খন্দকার কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের উলিপুরে খাদ্য বিভাগের অবহেলার কারনে ডিলার নিয়োগে বিলম্ব হওয়ায় জনপ্রতিনিধিরা এখন ব্যবসায়ী। সরকারের সকল সুযোগ-সুবিধা ব্যবহার করে ইউনিয়নের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানরা খাদ্য বান্ধব কর্মসূচীর চাল বিতরন করছেন। জনপ্রতিনিধিদের নামে হয়েছে খাদ্য বান্ধব চাল বিতরনের ডিও।

সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের গুদাম ও জনবল ব্যবহার করে এ চাল বিতরন করা হচ্ছে। উপজেলার ১৩টি ইউনিয়নে জনপ্রতিনিধিদের মাধ্যমে ২৭ হাজার ২শ সুবিধাভোগীকে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে ৮শ ১৬ মে.টন চাল বিতরন করা হবে। জনপ্রতিনিধিরা ১ কেজি চাল ১৩ টাকায় ক্রয় করে ১৫ টাকা কেজি দরে বিক্রি করে ২ টাকা করে মুনফা হাতিয়ে নিবেন। অভিযোগ উঠেছে, সুবিধা নিয়ে এই সুযোগ সৃষ্টি করে দিয়েছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর।

উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার ১৩টি ইউনিয়নের ৪৮টি স্থানে ডিলারের মাধ্যমে খাদ্য বান্ধব কর্মসূচীর চাল বিতরন করা হয়ে আসছিল। গত জুন মাসে পূর্বের ডিলারদের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় অজ্ঞাত কারনে নতুন ডিলার নিয়োগ বিলম্বিত হওয়ায় এ জটিলতার সৃষ্টি হয়েছে। নতুন ডিলার নিয়োগ না করেই খাদ্য বিভাগ ১৩টি ইউনিয়নের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানদের নামে খাদ্য বান্ধব কর্মসূর্চীর আগষ্ট মাসের চালের ডিও প্রদান করেন।

এরমধ্যে সাহেবের আলগা ইউনিয়নে ৪৩ মে.টন ৪শ ৭০ কেজি, থেতরাই ইউনিয়নে ৬৩ মে.টন ৩শ ৩০ কেজি, তবকপুর ইউনিয়নে ৭৭ মে. টন ৯শ ১০ কেজি, হাতিয়া ইউনিয়নে ৬৮ মে.টন ৬শ ৪ কেজি, দলদলিয়া ইউনিয়নে ৫৮ মে.টন ৯শ ৫০ কেজি, ধরনীবাড়ী ইউনিয়নে ৬৫ মে.টন ১শ ৩০ কেজি, ধামশ্রেনী ইউনিয়নে ৫২ মে. টন ৫শ ৬০ কেজি, বেগমগঞ্জ ইউনিয়নে ৪১ মে. টন ৩শ ৪ কেজিসহ ১৩টি ইউনিয়নে ৮শ ১৬ মে.টন চাল বিতরন করার ডিও প্রদান করা হয়েছে।

জানা গেছে, পূর্বের ডিলারদের ২০২৫ সালের জুন মাসে চুক্তি মেয়াদ শেষ হয়। নতুন করে খাদ্য বান্ধব ডিলার নিয়োগের জন্য আবেদন আহবান করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর। ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত আবেদনের শেষ সময় ছিল। এরপর যাচাই-বাচাই না করে ৫শ ৯৫টি আবেদন দীর্ঘ ৩ মাস থানা হেফাজতে ফেলে রাখা হয়। পরবর্তীতে জুলাই মাসে ওই আবেদন গুলোর যাচাই-বাচাই সম্পূর্ণ করা হয়। এরপর অজ্ঞাত কারনে ডিলার নিয়োগ না করেই দীর্ঘ সময় পার করা হয়।

হঠাৎ করেই উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে চলতি সপ্তাহে ১৩টি ইউনিয়নের জনপ্রতিনিধিদের তার এলাকার খাদ্য বান্ধবের বরাদ্দকৃত চালের বিপরীতে সরকারি খাতে (ট্রেজারী চালানের মাধ্যমে) টাকা জমা দিতে বলা হয়। অভিযোগ উঠেছে, উপজেলা খাদ্য দপ্তরের অবহেলায় ডিলার নিয়োগ বিলম্বিত করে জনপ্রতিনিধিদের ব্যবসা করার সুযোগ করে দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। জনপ্রতিনিধিরা নিয়ম বর্হিভূত ভাবে পরিষদের গুদাম ও সরকারি বেতন-ভাতা ভূক্ত ইউনিয়ন পরিষদের জনবল ব্যবহার করে ওই চাল বিক্রি করবেন এবং মুনফা অর্জন করবেন। অপরদিকে নিয়ম অনুযায়ী ডিলারদের নিজস্ব গুদাম ও জনবল (শ্রমিক) ব্যবহার করে এই চাল বিতরন করার কথা।

উপজেলার ধরনীবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহজাহান আলী বলেন, উপজেলা খাদ্য অফিস থেকে আগষ্ট মাসের খাদ্য বান্ধব কর্মসূচীর ৬৫ মে. টন ১শ ৩০ কেজি চালের বিপরীতে ট্রেজারী চালান করতে বলা হয়। এরপর অফিস থেকে আমার নামে চালের ডিও প্রদান করা হয়েছে। এই চালে কেজি প্রতি ২ টাকা করে লাভ হবে। এছাড়া পরিবহনের খরচের জন্য চালের খালি বস্তা গুলোও পাবো আমরা। সরকারি গুদাম ও জনবল ব্যবহার করে ব্যবসা করা অবৈধ কি না তা জানতে চাইলে তিনি সদুত্তর না দিয়ে বলেন, এখানে আমাদের করার কিছু নেই, খাদ্য অফিসকে জিজ্ঞাসা করেন।

এ বিষয়ে খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার নিয়োগ কমিটির সদস্য সচিব ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মিসবাহুল হোসাইনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, সরকারি পরিপত্র অনুযায়ী ২৬ আগষ্ট ডিও করার শেষ সময় ছিল। তাই এটি করা হয়েছে। ডিলার নিয়োগে বিলম্বের কারন জানতে চাইলে তিনি বলেন, যাচাই-বাচাই ও পুর্ণঃ যাচাই-বাচাই করতে গিয়ে বিলম্ব হচ্ছে।

নিয়ম বর্হিভূত ভাবে সরকারি গুদাম ও জনবল ব্যবহার করে জনপ্রতিনিধিদের ব্যবসার সুযোগ দেয়া বিষয়ে জানতে চাইলে এ বিষয়ে তিনি পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন। খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার নিয়োগ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা জানান, জনপ্রতিনিধিদের মাধ্যমে চাল বিতরনের বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এর দপ্তর আমাকে জানিয়েছেন এটি বিধি সম্মত ভাবে করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025