1. amaderjonota6@gmail.com : dailyamaderjonota :
উলিপুরে খাদ্যবান্ধব ও ওএমএস ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত - dailyamaderjonota
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ১২:৪৪|
শিরোনামঃ
বীরগাঁও ইমদাদুল হক বিদ্যালয়ের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ জোয়া এন্টারটেইনমেন্টের ব্যানারে আসছে রোমান্টিক ইউটিউব ফিল্ম ‘মন বদল’ দিরাইয়ে মিথ্যা মামলা দিয়ে মানহানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালগঞ্জে কলেজ শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিবাহ ও আইনি সচেতনতা বিষয়ক আলোচনা সভা ঝিনাইগাতীতে বিএনপির তৃণমূলের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে আসঝি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ঝিনাইগাতীতে ব্রাকের স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজের বিশ্ব শিক্ষক দিবস পালন শিক্ষকরা হলেন জাতির আলোকবর্তিকা: আতিকুর রহমান লিটন ঝিনাইগাতীতে  আব্দুল মান্নানকে  বিএনপির সদস্য সচিব দেখতে চান তৃণমূলের নেতা-কর্মীরা তৌসিফ মাহবুব এবং মিজু ইনযাম এর আনুষ্ঠানিক উদ্বোধন বাংলাদেশ সেলিব্রিটি ফুটবল ক্লাব উন্মোচন করলো লিমিটেড এডিশন সেলিব্রিটি জার্সি – নিগার দৌলার ডিজাইনে

উলিপুরে খাদ্যবান্ধব ও ওএমএস ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৭৫৬ Time View

শাহজাহান খন্দকার কুড়িগ্রাম প্রতিনিধি।

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচি ও ওএমএস (ওপেন মার্কেট সেল) ডিলার নিয়োগের জন্য উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়াম রুমে এ লটারির আয়োজন করা হয়।

লটারির কার্যক্রম পরিচালনা করেন কুড়িগ্রাম সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার আহাদ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা। এছাড়া উপজেলা খাদ্য কর্মকর্তা মিজবাহুল হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা মোশাররফ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লটারিতে অংশগ্রহণকারী প্রার্থীরা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিরা এবং প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।

খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের জন্য উপজেলায় মোট ৩৫৭টি আবেদন জমা পড়ে। এর মধ্যে ৫৯টি আবেদন যাচাই-বাছাইয়ের সময় বাতিল হয় এবং একজন প্রার্থী স্বেচ্ছায় আবেদন প্রত্যাহার করেন। ফলে ২৯৭ জন বৈধ প্রার্থীর মধ্যে থেকে উন্মুক্ত লটারির মাধ্যমে ৫৫ জনকে ডিলার হিসেবে নির্বাচিত করা হয়।

অন্যদিকে, ওএমএস ডিলার নিয়োগের জন্য মোট ৩৯ জন প্রার্থী আবেদন করেন। এর মধ্যে ১৫টি আবেদন বাতিল হয় এবং একজন আবেদনকারী স্বেচ্ছায় তার আবেদন প্রত্যাহার করেন। পরবর্তীতে অবশিষ্ট ২৩ জন প্রার্থীর মধ্যে থেকে উন্মুক্ত লটারির মাধ্যমে ৬ জনকে ওএমএস ডিলার হিসেবে নির্বাচিত করা হয়।

ডিলার নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত হওয়ায় উপস্থিত প্রার্থীরা, অতিথি ও সাধারণ জনগণ সন্তোষ প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025