
সবার পরে সুখ
আর. এম. কারিমুল্লাহ
দুঃখ গুলো সবার কাছে
কাছে চলে আসে-
সুখ থাকতেও সুখটি নাই
দুঃখ শুধুই হাসে।
হাসি কান্নায় জড়াই জীবন
সুখ টি থাকে পাছে,
ঘরে ঘরে সবার মনে
দুঃখ লেগেই আছে।
দুঃখের পরেই সুখের খেলা
কে বা জানবে আর-
দুঃখ পেলেই একটুকাতেই
অশ্রু ঝরে তার ।