1. amaderjonota6@gmail.com : dailyamaderjonota :
নারায়ণগঞ্জের অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার নজরুল পদক পাচ্ছেন সমাজকর্মী এবং গনমাধ্যমকর্মী মাসুদ মাহাতাব - dailyamaderjonota
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৯:৫৬|
শিরোনামঃ
বীরগাঁও ইমদাদুল হক বিদ্যালয়ের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ জোয়া এন্টারটেইনমেন্টের ব্যানারে আসছে রোমান্টিক ইউটিউব ফিল্ম ‘মন বদল’ দিরাইয়ে মিথ্যা মামলা দিয়ে মানহানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালগঞ্জে কলেজ শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিবাহ ও আইনি সচেতনতা বিষয়ক আলোচনা সভা ঝিনাইগাতীতে বিএনপির তৃণমূলের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে আসঝি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ঝিনাইগাতীতে ব্রাকের স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজের বিশ্ব শিক্ষক দিবস পালন শিক্ষকরা হলেন জাতির আলোকবর্তিকা: আতিকুর রহমান লিটন ঝিনাইগাতীতে  আব্দুল মান্নানকে  বিএনপির সদস্য সচিব দেখতে চান তৃণমূলের নেতা-কর্মীরা তৌসিফ মাহবুব এবং মিজু ইনযাম এর আনুষ্ঠানিক উদ্বোধন বাংলাদেশ সেলিব্রিটি ফুটবল ক্লাব উন্মোচন করলো লিমিটেড এডিশন সেলিব্রিটি জার্সি – নিগার দৌলার ডিজাইনে

নারায়ণগঞ্জের অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার নজরুল পদক পাচ্ছেন সমাজকর্মী এবং গনমাধ্যমকর্মী মাসুদ মাহাতাব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১০৫ Time View

 

আমাদের জনতা ডেস্ক::
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২২ আগস্ট, শুক্রবার নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক আলোচনা সভা ও সম্মাননা পদক প্রদান অনুষ্ঠান। এ উপলক্ষে আয়োজিত “নজরুল পদক-২০২৫” প্রদান করা হবে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখার জন্য।

এবারের পদক পেয়েছেন সমাজসেবক, লেখক ও মানবিক কর্মী মাসুদ মাহাতাব। তিনি দীর্ঘদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। পথশিশুদের শিক্ষা, খাবার, স্বাস্থ্যসেবা ও পুনর্বাসনে তার নিরলস প্রচেষ্টা ইতিমধ্যেই সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছে। পাশাপাশি শত শত পথশিশুকে পরিবারের সঙ্গে পুনর্মিলন ঘটানো এবং শত শত ঝুঁকিপূর্ণ শিশুকে উদ্ধার করার মতো কাজের জন্যও তিনি বিশেষভাবে পরিচিত।

এছাড়াও, মাসুদ মাহাতাব একজন লেখক হিসেবে অসহায় মানুষের জীবনের গল্প, দুঃখ-কষ্ট ও বঞ্চনার কাহিনি তার লেখার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। তার লেখালেখি আন্তর্জাতিক অঙ্গনেও স্বীকৃত হয়েছে এবং তিনি আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন।

আয়োজক সংস্থা অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা জানিয়েছে, কবি নজরুলের জীবন ও কর্মের মূল দর্শন ছিল মানবতার সেবায় আত্মনিয়োগ করা। নজরুলের সেই চেতনা থেকেই সমাজে মানবিক ও সৃজনশীল অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতি হিসেবে এই পদক প্রদান করা হয়। এ বছর মাসুদ মাহাতাবকে নির্বাচিত করা হয়েছে তার নিরলস সমাজসেবা, মানবিক কাজ এবং লেখনীর মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য।

অনুষ্ঠানে জাতীয় কবির স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য আরও কয়েকজনকে সনদপত্র প্রদান করা হবে।

সামাজিক মহল মনে করছে, মাসুদ মাহাতাবের এ সম্মাননা প্রাপ্তি আগামী দিনে তরুণ প্রজন্মকে সমাজ ও মানুষের কল্যাণে কাজ করতে আরও উৎসাহিত করবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025