1. amaderjonota6@gmail.com : dailyamaderjonota :
নবীগঞ্জে ঐতিহাসিক ৫ আগস্ট গণঅভ্যুত্থানের বিজয় উদযাপন কনসার্ট ও পুরস্কার বিতরণ - dailyamaderjonota
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সন্ধ্যা ৬:৫৪|
শিরোনামঃ
বীরগাঁও ইমদাদুল হক বিদ্যালয়ের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ জোয়া এন্টারটেইনমেন্টের ব্যানারে আসছে রোমান্টিক ইউটিউব ফিল্ম ‘মন বদল’ দিরাইয়ে মিথ্যা মামলা দিয়ে মানহানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালগঞ্জে কলেজ শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিবাহ ও আইনি সচেতনতা বিষয়ক আলোচনা সভা ঝিনাইগাতীতে বিএনপির তৃণমূলের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে আসঝি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ঝিনাইগাতীতে ব্রাকের স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজের বিশ্ব শিক্ষক দিবস পালন শিক্ষকরা হলেন জাতির আলোকবর্তিকা: আতিকুর রহমান লিটন ঝিনাইগাতীতে  আব্দুল মান্নানকে  বিএনপির সদস্য সচিব দেখতে চান তৃণমূলের নেতা-কর্মীরা তৌসিফ মাহবুব এবং মিজু ইনযাম এর আনুষ্ঠানিক উদ্বোধন বাংলাদেশ সেলিব্রিটি ফুটবল ক্লাব উন্মোচন করলো লিমিটেড এডিশন সেলিব্রিটি জার্সি – নিগার দৌলার ডিজাইনে

নবীগঞ্জে ঐতিহাসিক ৫ আগস্ট গণঅভ্যুত্থানের বিজয় উদযাপন কনসার্ট ও পুরস্কার বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৮১২ Time View

বুলবুল আহমেদ, (হবিগঞ্জ)::

৫ আগস্ট ঐতিহাসিক জুলাই মাসের গণঅভ্যুত্থানের বিজয় উদযাপন উপলক্ষে বিজয় র‍্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) নবীগঞ্জ উপজেলার ব্যবস্ততম জনবহুল ঢাকা সিলেট মহা সড়কের ঐতিহ্যবাহী আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আউশকান্দি স্কুল ও কলেজের প্রধান শিক্ষক লুৎফুর রহমান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পজিপ কর্মকর্তা সাকিল আহমদ সহকারী অধ্যাপক ইকবাল বাহার তালুকদার, সহকারী অধ্যাপক শাহীন আক্তার, সহকারী অধ্যাপক ফাতেমা মোতালেব, সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম, সিনিয়র শিক্ষক ফাতেমা আরা বেগম প্রমুখ।

এ ছাড়া উপস্থিত ছিলেন, ম্যানিজিং কমিটির সদস্য রোমান আহমেদ, শিক্ষার্থী রায়হান রউফ, নাফি আহমেদ, রেজা আহমেদ, শাহিন আহমেদ, নোমান আহমেদ, ইসমাইল আহমেদ, আব্দুর রহিম, শাফনা মিয়া, ফাহিম মিয়া, জয়, মান্না আহমদ, মাহের ইসলাম, সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, সাবেক, বর্তমান শিক্ষার্থী ও অভিভাবকরা। এবং স্কাউট ও গার্লস গাইড পুরো অনুষ্ঠান জুড়ে অংশ নেয়।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, আমরা প্রথমেই স্মরণ করছি জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন। বিজয়ের এক বছর পূর্ণ হলেও প্রত্যাশা পূরণে এখনও অনেক ঘাটতি আছে। রাষ্ট্রের সকল সেক্টরে সংস্কার চলছে, সামনে জাতীয় নির্বাচন, আমাদের সকলকে সজাক থাকতে হবে। এখনো শহীদদের হত্যার বিচার হয়নি। আমাদের প্রত্যাশা ছিল শেখ হাসিনার ফাঁসি ও আওয়ামী ফ্যাসিস্টদের বিচার। কিন্তু আমাদের কাংখিত অনেক কিছু এখনও অর্জিত হয়নি। তবে, যারা আওয়ামীলীগকে পুনর্বাসন করতে চায়, তাদের বিরুদ্ধেও আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ্।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025