1. amaderjonota6@gmail.com : dailyamaderjonota :
ঠাকুরগাঁওয়ের ৪ লক্ষ টাকার অবৈধ মাছ ধরা রিং জাল জব্দ কারার পরে আগুনে পোড়া হল - dailyamaderjonota
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ২:৩৬|
শিরোনামঃ
বীরগাঁও ইমদাদুল হক বিদ্যালয়ের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ জোয়া এন্টারটেইনমেন্টের ব্যানারে আসছে রোমান্টিক ইউটিউব ফিল্ম ‘মন বদল’ দিরাইয়ে মিথ্যা মামলা দিয়ে মানহানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালগঞ্জে কলেজ শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিবাহ ও আইনি সচেতনতা বিষয়ক আলোচনা সভা ঝিনাইগাতীতে বিএনপির তৃণমূলের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে আসঝি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ঝিনাইগাতীতে ব্রাকের স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজের বিশ্ব শিক্ষক দিবস পালন শিক্ষকরা হলেন জাতির আলোকবর্তিকা: আতিকুর রহমান লিটন ঝিনাইগাতীতে  আব্দুল মান্নানকে  বিএনপির সদস্য সচিব দেখতে চান তৃণমূলের নেতা-কর্মীরা তৌসিফ মাহবুব এবং মিজু ইনযাম এর আনুষ্ঠানিক উদ্বোধন বাংলাদেশ সেলিব্রিটি ফুটবল ক্লাব উন্মোচন করলো লিমিটেড এডিশন সেলিব্রিটি জার্সি – নিগার দৌলার ডিজাইনে

ঠাকুরগাঁওয়ের ৪ লক্ষ টাকার অবৈধ মাছ ধরা রিং জাল জব্দ কারার পরে আগুনে পোড়া হল

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৩৩ Time View

গীতি গমন চন্দ্র রায় গীতি স্টাফ রিপোর্টার

ঠাকুরগাঁওয়ে সদর উপজেলার সুক নদীর প্রায় ৫০ একর জমির উপর নির্মিত আখানগর বুড়ির বাঁধ মৎস্য অভয়াশ্রম।আর এই বুড়ি বাঁধের মৎস্য অভয়াশ্রমে নিষিদ্ধ জাল পাতানো হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযান ৭০ টি অবৈধ চায়না রিং জাল ও কারেন্ট জাল জব্দ করেছে জেলা মৎস্য বিভাগ ও ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসন।জানা যায়, ২১-শে আগস্ট রোজ শনিবার ভোর ৫ থেকে দুপুর ১ পর্যন্ত প্রায় ৮ ঘন্টা বুড়ি বাঁধ মৎস্য অভয়াশ্রমের বিভিন্ন এলাকায় উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

সে লঅভিযানে ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহম্মেদ, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার, সদর থানার অফিসার োইনচার্জ সারোয়ার আলম খান প্রমুখ।তব জানা গেছে, সুক নদীর উপর অবস্থিত বুড়ির বাঁধ মৎস্য অভয়াশ্রমে আশেপাশের বিভিন্ন স্থানে অসংখ্য অবৈধ রিং জাল ও কারেন্ট জাল পাতানো হয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে প্রায় আট ঘন্টা অভিযান চালিয়ে ৭০ টি অবৈধ চায়না রিং জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়।জব্দকৃত অবৈধ রিং জালগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ লক্ষ টাকা।পরবর্তী জব্দকৃত জাল গুলো মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী স্থানীয়দের উপস্থিতিতেই আগুনে পুড়িয়ে দেওয়া হয়।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর থেকেই বুড়িরবাঁধ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নদীতে এবং নদীর আশে পাশে পাতানো মাছ ধরার নিষিদ্ধ ৭০টি রিং জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়। আমাদের উপস্থিতি টের পেয়ে জাল মালিকেরা আগেই পালিয়ে যায়। পরে জব্দকৃত জালগুলো মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী পুলিশ, মেম্বার ও স্থানীয়দের উপস্থিতিতে ঘটনাস্থলেই পুড়িয়ে ফেলা হয়।জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহম্মেদ বলেন, রিং জাল ও কারেন্ট জাল সব ধরনের মাছের জন্য মারাত্মক ক্ষতিকর। বিশেষ করে দেশীয় ছোট মাছ ও মাছের পোনা সহজেই আটকা পড়ে মারা যায়। এজন্য এসব জাল ব্যবহার বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025