1. amaderjonota6@gmail.com : dailyamaderjonota :
গাজীপুরে সাংবাদিক হত্যা ও হত্যাচেষ্টার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন - dailyamaderjonota
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৮:২৮|
শিরোনামঃ
বীরগাঁও ইমদাদুল হক বিদ্যালয়ের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ জোয়া এন্টারটেইনমেন্টের ব্যানারে আসছে রোমান্টিক ইউটিউব ফিল্ম ‘মন বদল’ দিরাইয়ে মিথ্যা মামলা দিয়ে মানহানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালগঞ্জে কলেজ শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিবাহ ও আইনি সচেতনতা বিষয়ক আলোচনা সভা ঝিনাইগাতীতে বিএনপির তৃণমূলের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে আসঝি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ঝিনাইগাতীতে ব্রাকের স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজের বিশ্ব শিক্ষক দিবস পালন শিক্ষকরা হলেন জাতির আলোকবর্তিকা: আতিকুর রহমান লিটন ঝিনাইগাতীতে  আব্দুল মান্নানকে  বিএনপির সদস্য সচিব দেখতে চান তৃণমূলের নেতা-কর্মীরা তৌসিফ মাহবুব এবং মিজু ইনযাম এর আনুষ্ঠানিক উদ্বোধন বাংলাদেশ সেলিব্রিটি ফুটবল ক্লাব উন্মোচন করলো লিমিটেড এডিশন সেলিব্রিটি জার্সি – নিগার দৌলার ডিজাইনে

গাজীপুরে সাংবাদিক হত্যা ও হত্যাচেষ্টার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১১২ Time View

 

কুড়িগ্রাম প্রতিনিধি:

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যা এবং দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভকে নিপীড়ন করে হত্যাচেষ্টার ঘটনার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের আয়োজনে এ কর্মসূচিতে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

কর্মসূচিতে বক্তব্য রাখেন—বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও বাংলা ভিশনের জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান টিউটর, সাংবাদিক আশরাফুল হক রুবেলসহ জ্যেষ্ঠ সাংবাদিকরা।

বক্তারা নিহত তুহিনের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান এবং আহত সৌরভের দ্রুত সুস্থতা কামনা করেন। তারা বলেন, সাংবাদিকদের ওপর একের পর এক হামলা গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তার জন্য বড় হুমকি। এ ধরনের ঘটনা রোধে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এছাড়া বক্তারা কুড়িগ্রাম প্রেস ক্লাবের ছয় সাংবাদিকের নামে দায়ের করা ‘ষড়যন্ত্রমূলক মামলা’ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।

মানববন্ধন শেষে সাংবাদিকরা বিক্ষোভ মিছিল বের করেন এবং জেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025