1. amaderjonota6@gmail.com : dailyamaderjonota :
গণ-অভ্যূথানের বর্ষপূর্তিতে ইসলামী আন্দোলন সুনামগঞ্জ পৌরসভার সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত - dailyamaderjonota
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৮:২৩|
শিরোনামঃ
বীরগাঁও ইমদাদুল হক বিদ্যালয়ের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ জোয়া এন্টারটেইনমেন্টের ব্যানারে আসছে রোমান্টিক ইউটিউব ফিল্ম ‘মন বদল’ দিরাইয়ে মিথ্যা মামলা দিয়ে মানহানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালগঞ্জে কলেজ শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিবাহ ও আইনি সচেতনতা বিষয়ক আলোচনা সভা ঝিনাইগাতীতে বিএনপির তৃণমূলের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে আসঝি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ঝিনাইগাতীতে ব্রাকের স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজের বিশ্ব শিক্ষক দিবস পালন শিক্ষকরা হলেন জাতির আলোকবর্তিকা: আতিকুর রহমান লিটন ঝিনাইগাতীতে  আব্দুল মান্নানকে  বিএনপির সদস্য সচিব দেখতে চান তৃণমূলের নেতা-কর্মীরা তৌসিফ মাহবুব এবং মিজু ইনযাম এর আনুষ্ঠানিক উদ্বোধন বাংলাদেশ সেলিব্রিটি ফুটবল ক্লাব উন্মোচন করলো লিমিটেড এডিশন সেলিব্রিটি জার্সি – নিগার দৌলার ডিজাইনে

গণ-অভ্যূথানের বর্ষপূর্তিতে ইসলামী আন্দোলন সুনামগঞ্জ পৌরসভার সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৭২২ Time View

 

এম আর সজিব সুনামগঞ্জ:

জুলাই গণ-অভ্যূথানের ধারাবাহিকতায় ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসিবাদের পতন উপলক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ পৌরসভার আয়োজনে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে, ইসলানী আন্দোলন সুনামগঞ্জ জেলা সভাপতি জননেতা মুফতি শহিদুল ইসলাম এর দিক নির্দেশনায়। সুনামগঞ্জ জেলার সবকটি থানা উপজেলায় বর্ষপূর্তি উপলক্ষে সমাবেশ ও গণমিছিলের আয়োজন করেন দায়িত্বশীল ব্যাক্তিবর্গ এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনের ইসলামী আন্দোলনের এমপি পদপ্রার্থী।

মঙ্গলবার সকাল ১০ টায় আলফাত স্কয়ার ট্রাফিক পয়েন্টে সমাবেশ করে শ্লোগানে শ্লোগানে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্টেন্ডে গিয়ে পৌর শাখার সভাপতি আলহাজ্ব রহমতুল্লার বাসনের পরে এবং বাংলাদেশ মুজাহিদ কমিটির সাবেক ছদর মোহাম্মদ আব্দুল গফুরের মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হয় ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ পৌরশাখার সাধারণ সম্পাদকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলানী আন্দোলন সুনামগঞ্জ জেলা সভাপতি জননেতা মুফতি শহিদুল ইসলাম পলাশী,সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনের ইসলামী আন্দোলনের এমপি পদপ্রার্থী। ।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়ারেন্ট অফিসার (অব:)আব্দুর রশিদ দপ্তর সম্পাদক ইসলামী আন্দোলন সুনামগঞ্জ জেলা।মাও.সাজিদুর রহমান, সভাপতি জাতীয় শিক্ষক ফোরাম সুনামগঞ্জ জেলা।এম মাহফুজুর রহমান সজিব,সাবেক সাধারণ সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা ও বর্তমান সাধারণ সম্পাদক ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা, এতে আরো বক্তব্য দেন জেলা ও সদর উপজেলার নেতৃত্ব বৃন্দ প্রমুখ।

বক্তারা বিগত স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের প্রধান শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে কঠিন শাস্তি প্রদানের জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নিকট জোর দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025