1. amaderjonota6@gmail.com : dailyamaderjonota :
কুড়িগ্রামে শিক্ষার্থী সারুফ হত্যার প্রতিবাদে মানববন্ধন - dailyamaderjonota
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সন্ধ্যা ৭:০০|
শিরোনামঃ
বীরগাঁও ইমদাদুল হক বিদ্যালয়ের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ জোয়া এন্টারটেইনমেন্টের ব্যানারে আসছে রোমান্টিক ইউটিউব ফিল্ম ‘মন বদল’ দিরাইয়ে মিথ্যা মামলা দিয়ে মানহানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালগঞ্জে কলেজ শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিবাহ ও আইনি সচেতনতা বিষয়ক আলোচনা সভা ঝিনাইগাতীতে বিএনপির তৃণমূলের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে আসঝি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ঝিনাইগাতীতে ব্রাকের স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজের বিশ্ব শিক্ষক দিবস পালন শিক্ষকরা হলেন জাতির আলোকবর্তিকা: আতিকুর রহমান লিটন ঝিনাইগাতীতে  আব্দুল মান্নানকে  বিএনপির সদস্য সচিব দেখতে চান তৃণমূলের নেতা-কর্মীরা তৌসিফ মাহবুব এবং মিজু ইনযাম এর আনুষ্ঠানিক উদ্বোধন বাংলাদেশ সেলিব্রিটি ফুটবল ক্লাব উন্মোচন করলো লিমিটেড এডিশন সেলিব্রিটি জার্সি – নিগার দৌলার ডিজাইনে

কুড়িগ্রামে শিক্ষার্থী সারুফ হত্যার প্রতিবাদে মানববন্ধন

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ২০৯ Time View

 

শাহজাহান খন্দকার, কুড়িগ্রাম প্রতিনিধি:

ঢাকার সাভারে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার কুড়িগ্রামের শিক্ষার্থী সারুফ রানা রাসেলের হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আসামীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বুধবার (৬ আগস্ট) সকাল ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করে কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থীরা।

সারুফ রানা রাসেল কুড়িগ্রাম সরকারি কলেজের অর্থনীতি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। মানববন্ধনে অংশ নেন তার সহপাঠী, বন্ধু, শিক্ষক, স্বজন ও সচেতন নাগরিকরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত সারুফের চাচাতো ভাই সোহেল রানা, সহপাঠী সাগর আহমেদ, আবু জোবায়ের, মেফতাহুল ইসলাম, হেলালসহ অনেকে। বক্তারা বলেন, “গত ২৯ জুলাই সাভারে নির্মমভাবে সারুফকে হত্যা করা হলেও এতদিনেও কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি। বিষয়টি হতাশাজনক ও উদ্বেগজনক।”

তারা বলেন, সারুফ একজন মেধাবী ছাত্র ছিল। লেখাপড়ার পাশাপাশি ঢাকায় স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসে চাকরি করতো। সাভারের ব্যাংক টাউন ও উলাইল সংলগ্ন একটি ব্রিজের নিচে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ২৮৩৪) করা হয়েছে।

মানববন্ধন শেষে কুড়িগ্রামের পুলিশ সুপারের মাধ্যমে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন সারুফের সহপাঠী ও স্বজনরা। এতে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার, সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচারের দাবিও জানানো হয়।

সারুফ হত্যার দ্রুত বিচার না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন বক্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025