1. amaderjonota6@gmail.com : dailyamaderjonota :
উলিপুরে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত - dailyamaderjonota
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৫:২৯|
শিরোনামঃ
বীরগাঁও ইমদাদুল হক বিদ্যালয়ের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ জোয়া এন্টারটেইনমেন্টের ব্যানারে আসছে রোমান্টিক ইউটিউব ফিল্ম ‘মন বদল’ দিরাইয়ে মিথ্যা মামলা দিয়ে মানহানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালগঞ্জে কলেজ শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিবাহ ও আইনি সচেতনতা বিষয়ক আলোচনা সভা ঝিনাইগাতীতে বিএনপির তৃণমূলের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে আসঝি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ঝিনাইগাতীতে ব্রাকের স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজের বিশ্ব শিক্ষক দিবস পালন শিক্ষকরা হলেন জাতির আলোকবর্তিকা: আতিকুর রহমান লিটন ঝিনাইগাতীতে  আব্দুল মান্নানকে  বিএনপির সদস্য সচিব দেখতে চান তৃণমূলের নেতা-কর্মীরা তৌসিফ মাহবুব এবং মিজু ইনযাম এর আনুষ্ঠানিক উদ্বোধন বাংলাদেশ সেলিব্রিটি ফুটবল ক্লাব উন্মোচন করলো লিমিটেড এডিশন সেলিব্রিটি জার্সি – নিগার দৌলার ডিজাইনে

উলিপুরে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১০ Time View

শাহজাহান খন্দকার কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, কৃষক প্রতিনিধি, কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং সার ও বীজ ব্যবসায়ীরা।

সভায় উপজেলার কৃষকদের মাঝে সার ও বীজের সঠিক চাহিদা নির্ধারণ, সরবরাহ ব্যবস্থা নিশ্চিতকরণ, ভেজাল সার ও বীজ প্রতিরোধ এবং কৃষি উৎপাদন বৃদ্ধির নানা দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, কৃষিতে সার ও বীজের কোনো সংকট যেন না হয় সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে। পাশাপাশি ভেজাল ও অতিরিক্ত দামে সার-বীজ বিক্রি প্রতিরোধে প্রশাসনিক তৎপরতা জোরদার করার আহ্বান জানান।

সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নয়ন কুমার সাহা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা, মোশাররফ হোসেন, আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী বৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক ও ব্যবসায়ী প্রতিনিধিসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনায় জানানো হয়, সরকারের ভর্তুকি মূল্যে পর্যাপ্ত সার ও বীজ মজুদ রয়েছে। কৃষকরা যেন সহজে এগুলো সংগ্রহ করতে পারেন সে জন্য মনিটরিং কমিটি নিয়মিত কার্যক্রম চালিয়ে যাবে।

সভা শেষে কৃষি কর্মকর্তার মোশাররফ হোসেন কৃষকদের মাঝে সচেতনতা বাড়াতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025