1. amaderjonota6@gmail.com : dailyamaderjonota :
"৬৪ জেলার নির্বাচিত নারী উদ্যোক্তা -১" যৌথ গল্পগ্রন্থে "সেরা গল্প লেখিকা ২০২৫" হলেন যাঁরা - dailyamaderjonota
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৮:৪৭|
শিরোনামঃ
বীরগাঁও ইমদাদুল হক বিদ্যালয়ের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ জোয়া এন্টারটেইনমেন্টের ব্যানারে আসছে রোমান্টিক ইউটিউব ফিল্ম ‘মন বদল’ দিরাইয়ে মিথ্যা মামলা দিয়ে মানহানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালগঞ্জে কলেজ শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিবাহ ও আইনি সচেতনতা বিষয়ক আলোচনা সভা ঝিনাইগাতীতে বিএনপির তৃণমূলের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে আসঝি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ঝিনাইগাতীতে ব্রাকের স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজের বিশ্ব শিক্ষক দিবস পালন শিক্ষকরা হলেন জাতির আলোকবর্তিকা: আতিকুর রহমান লিটন ঝিনাইগাতীতে  আব্দুল মান্নানকে  বিএনপির সদস্য সচিব দেখতে চান তৃণমূলের নেতা-কর্মীরা তৌসিফ মাহবুব এবং মিজু ইনযাম এর আনুষ্ঠানিক উদ্বোধন বাংলাদেশ সেলিব্রিটি ফুটবল ক্লাব উন্মোচন করলো লিমিটেড এডিশন সেলিব্রিটি জার্সি – নিগার দৌলার ডিজাইনে

“৬৪ জেলার নির্বাচিত নারী উদ্যোক্তা -১” যৌথ গল্পগ্রন্থে “সেরা গল্প লেখিকা ২০২৫” হলেন যাঁরা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ২১৮ Time View

সম্মিলিত উদ্যোক্তা ফোরাম কর্তৃক আয়োজিত এবং এস এম দেলোয়ার জাহান সম্পাদিত “৬৪ জেলার নির্বাচিত নারী উদ্যোক্তা -১” যৌথ গল্পগ্রন্থে যেসকল নারী উদ্যোক্তা গল্প লেখা জমা দিয়েছেন, তাদের গল্প লেখা জমার উপর ভিত্তি করে গত ১৪ আগস্ট ২০২৫ খ্রি. রোজ বৃহস্পতিবার বিকাল ০৫:০০ ঘটিকায় ফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত “সেরা গল্প লেখিকা ২০২৫” নির্বাচন করার সিদ্ধান্ত গৃহীত হয়। যারা “সেরা গল্প লেখিকা ২০২৫” নির্বাচিত হয়েছেন তাদের তালিকা নিম্নরুপ:

১ম স্থান : সৈয়দা হাবিবা মুস্তারিন
২য় স্থান : নাজমুন নাহার
৩য় স্থান : রোমেনা আক্তার
৪র্থ স্থান : জেবুন্নেছা জামান চুমকি
৫ম স্থান : কাজী লুবনা আক্তার

“৬৪ জেলার নির্বাচিত নারী উদ্যোক্তা -১” যৌথ গল্পগ্রন্থে শতাধিক নারী উদ্যোক্তাদের উদ্যোক্তা জীবনের গল্প লেখা জমা হয়েছে। সকল উদ্যোক্তাদের গল্প লেখা অসাধারণ হয়েছে। এই প্রসঙ্গে সউফো জুরি বোর্ডের আহ্বায়ক ড. আফছানা বিনতে বাতেন বলেন, ‘সউফো জুরি বোর্ডের সদস্যরা সকল উদ্যোক্তাদের গল্প লেখা পাঠ করে, চুলচেরা বিচার বিশ্লেষণ এবং যাচাই-বাছাই করে এই ৫ জন নারী উদ্যোক্তাকে “সেরা গল্প লেখিকা ২০২৫” হিসেবে চূড়ান্ত নির্বাচিত করেন। এই নির্বাচন প্রক্রিয়ায় কঠোর গোপনীয়তা রক্ষা করা হয়েছে। আমাদের বিশ্বাস, আমরা “সেরা গল্প লেখিকা ২০২৫” নির্বাচনের জন্য উপযুক্ত নারী উদ্যোক্তাদেরই নির্বাচন করতে সক্ষম হয়েছি।’

উল্লেখ্য যে, উদ্যোক্তাদের উন্নয়নকে বেগবান করার লক্ষ্যে ২০১৯ সালে প্রতিষ্ঠা করা হয় সম্মিলিত উদ্যোক্তা ফোরাম। এই ফোরামে উদ্যোক্তা উন্নয়ন, দক্ষতা সৃষ্টি, আর্থ সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড, শিক্ষার মান উন্নয়ন, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির মান উন্নয়ন, আইনের শাসন, গণমাধ্যমের স্বাধীনতা, উদ্যোক্তাদের স্বাবলম্বীকরণ এবং নবীন-প্রবীণ উদ্যোক্তাদের মেলবন্ধনের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় নারী উদ্যোক্তাদের উদ্যোক্তা জীবনের গল্প লেখা নিয়ে “৬৪ জেলার নির্বাচিত নারী উদ্যোক্তা -১” যৌথ গল্পগ্রন্থ সম্পাদনা এবং প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

শুভেচ্ছান্তে:

স্বাক্ষরিত/-
এস এম দেলোয়ার জাহান
প্রতিষ্ঠাতা ও সভাপতি
সম্মিলিত উদ্যোক্তা ফোরাম
মাদারীপুর, ঢাকা, বাংলাদেশ।

স্বাক্ষরিত/-
তানিয়া পারভীন তামান্না
সাধারণ সম্পাদক
সম্মিলিত উদ্যোক্তা ফোরাম
মাদারীপুর, ঢাকা, বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025