1. amaderjonota6@gmail.com : dailyamaderjonota :
সাম্যের কবি আব্দুল কাদের - dailyamaderjonota
২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| বিকাল ৫:৩৮|
শিরোনামঃ
বীরগাঁও ইমদাদুল হক বিদ্যালয়ের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ জোয়া এন্টারটেইনমেন্টের ব্যানারে আসছে রোমান্টিক ইউটিউব ফিল্ম ‘মন বদল’ দিরাইয়ে মিথ্যা মামলা দিয়ে মানহানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালগঞ্জে কলেজ শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিবাহ ও আইনি সচেতনতা বিষয়ক আলোচনা সভা ঝিনাইগাতীতে বিএনপির তৃণমূলের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে আসঝি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ঝিনাইগাতীতে ব্রাকের স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজের বিশ্ব শিক্ষক দিবস পালন শিক্ষকরা হলেন জাতির আলোকবর্তিকা: আতিকুর রহমান লিটন ঝিনাইগাতীতে  আব্দুল মান্নানকে  বিএনপির সদস্য সচিব দেখতে চান তৃণমূলের নেতা-কর্মীরা তৌসিফ মাহবুব এবং মিজু ইনযাম এর আনুষ্ঠানিক উদ্বোধন বাংলাদেশ সেলিব্রিটি ফুটবল ক্লাব উন্মোচন করলো লিমিটেড এডিশন সেলিব্রিটি জার্সি – নিগার দৌলার ডিজাইনে

সাম্যের কবি আব্দুল কাদের

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৩৯ Time View

মোঃ আব্দুল কাদের,শিক্ষক, সারিয়াকান্দি,বগুড়া

আমার কবি তোমার কবি
প্রিয় কবি নজরুল
কবি কুলের বাদশা তিনি
পুত্র নাম বুলবুল ।

সাম্য মৈত্রীর সুপার তিনি
তাঁর তুলনা নাই ।
অন্যায় কিছু মানে তিনি
তাঁর কবিতায় তাই ।

তাঁর পথের আদর্শের সৈনিক
আমরা যদি হই
অন্যায়কারী ছাড় পাবে না
থাকবে বলো কই ।

জ্ঞানের সবটুকু দিয়েছেন
মানুষ তরে বিলিয়ে
বাকরুদ্ধ হয়ে থেকেছেন
আমৃত্যু কাল মিলিয়ে ।

প্রখর তীক্ষ্ণ মেধায় তিনি
রাখে মেধার স্বাক্ষর ।
কাব্য কথায় লিখেছেন
সুন্দর করে অক্ষর ।

এই দেশ -জাতি গর্ব করে
দ্রোহী নজরুল নিয়ে
তাঁর লেখা মুছে দিতে চাও
পারবে না মন দিয়ে ।

সাহিত্যের প্রায় সব শাখাতে
আছে তাঁর অবদান
সেসব কথা স্মরণ করে
তাঁরে করো ঠিক মান।

স্বপ্ন বাস্তবায়নকারী
তাঁর মতো হও সবে
এমন মানুষ পাবে কিনা
আজ হবে না কবে ?

গাহি ভাই কণ্ঠে সাম্যের গান
হয়ে চির মহান
এই ধরায় নজরুল যেন থাক
চির সুন্দর অম্লান ।

তাঁর জয়ধ্বনি সবদিকে
হোক না আগামীর মান ।
নজরুল আমাদের সাহিত্যের
অঝর কবিতার দান ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025