1. amaderjonota6@gmail.com : dailyamaderjonota :
শ্রীবরদীতে ইউপি চেয়ারম্যান সোহাগের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল! - dailyamaderjonota
২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| বিকাল ৫:৪০|
শিরোনামঃ
বীরগাঁও ইমদাদুল হক বিদ্যালয়ের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ জোয়া এন্টারটেইনমেন্টের ব্যানারে আসছে রোমান্টিক ইউটিউব ফিল্ম ‘মন বদল’ দিরাইয়ে মিথ্যা মামলা দিয়ে মানহানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালগঞ্জে কলেজ শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিবাহ ও আইনি সচেতনতা বিষয়ক আলোচনা সভা ঝিনাইগাতীতে বিএনপির তৃণমূলের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে আসঝি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ঝিনাইগাতীতে ব্রাকের স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজের বিশ্ব শিক্ষক দিবস পালন শিক্ষকরা হলেন জাতির আলোকবর্তিকা: আতিকুর রহমান লিটন ঝিনাইগাতীতে  আব্দুল মান্নানকে  বিএনপির সদস্য সচিব দেখতে চান তৃণমূলের নেতা-কর্মীরা তৌসিফ মাহবুব এবং মিজু ইনযাম এর আনুষ্ঠানিক উদ্বোধন বাংলাদেশ সেলিব্রিটি ফুটবল ক্লাব উন্মোচন করলো লিমিটেড এডিশন সেলিব্রিটি জার্সি – নিগার দৌলার ডিজাইনে

শ্রীবরদীতে ইউপি চেয়ারম্যান সোহাগের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল!

Reporter Name
  • Update Time : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৫৫ Time View

মুহাম্মদ আবু হেলাল, বিশেষ  প্রতিনিধি:

শেরপুরের শ্রীবরদী উপজেলার ২নং রাণীশিমুল পাইলট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগের বিরুদ্ধে সুপরিকল্পিত ষড়যন্ত্র ও অপপ্রচারের অভিযোগ উঠেছে। স্থানীয়ভাবে একটি প্রভাবশালী মহল তার উন্নয়নমূলক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতে দীর্ঘদিন ধরেই ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ।

জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই চেয়ারম্যান সোহাগ সড়ক সংস্কার, শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন এবং জনসেবামূলক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রেখে আসছেন। এ কারণে তিনি সাধারণ মানুষের আস্থাভাজন হয়ে উঠেছেন। এলাকাবাসীর দাবি, তার এই জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষের একটি মহল মিথ্যা মামলা, অপপ্রচার ও ষড়যন্ত্রের মাধ্যমে তাকে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করছে।

রাণীশিমুল ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত হোসেন লাজু, সাবেক ইউপি সদস্য ও ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোকারম হোসেন মুক্তা, ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক গোলাপ হোসেন, ইউনিয়ন বিএনপি’র কৃষি বিষয়ক সম্পাদক শাহ কামাল ভুট্টো, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আতিকুল্লাহ সিদ্দিক পলাশ, ৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহসীন আলী, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শিবলী সাদিক, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, ইউনিয়ন পরিষদের দফাদার কামরুজ্জামানসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ মনে করেন,
“আব্দুল হামিদ সোহাগ সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তার সুনাম ক্ষুন্ন করতে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে মিথ্যাচার করছে। ষড়যন্ত্রকারীরা যতই অপপ্রচার চালাক না কেন, তার উন্নয়ন কর্মকাণ্ডকে থামাতে পারবে না।”

এ বিষয়ে চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ বলেন, “আমি জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি। মানুষের কল্যাণ ও উন্নয়ন নিশ্চিত করাই আমার একমাত্র লক্ষ্য। প্রতিপক্ষের ষড়যন্ত্র আমাকে দমাতে পারবে না। জনগণকে সঙ্গে নিয়ে সামনে আরও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিয়ে যাব।”

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025