
দৈনিক আমাদের জনতা
মোঃ আমীর হোসেন সোহাগ
শিরোনামের মতো তুমি আলোর দিশারি,
অন্ধকারে দাও তুমি আশার খেয়া পারি।
শব্দের বুননে জাগাও হৃদয়ের গান,
তুমি হলে পাঠকের অনন্ত প্রাণ।
কালির গন্ধে মেলে সত্যের বার্তা,
ভালবাসার ছোঁয়ায় গড়ে মানুষের সাথা।
প্রতিটি পৃষ্ঠায় লুকিয়ে প্রেমের ধ্বনি,
জনতার কণ্ঠ তুমি—অশেষ ধনভান্ডারখানি।
তুমি বলো স্বপ্ন, তুমি শোনাও ভালোবাসা,
অন্যায়ের বিপক্ষে তোমার কলমই ভাষা।
যতদিন জনতা তোমার সাথে রয়,
ততদিন সত্য আর প্রেম অমর হয়ে রয়।
দৈনিক আমাদের জনতা, হৃদয়ের আলো,
তুমি ছাড়া সকাল যেন অসম্পূর্ণ ভালো।
তোমার পাতায় জাগে প্রেম, জাগে অধিকার,
তুমি জনতার ভরসা, ভালোবাসার অমর দ্বার।