
ইশতিয়াক আহমেদ শামীম ভূঞাপুর প্রতিনিধি
টাংগাইলের ভূঞাপুর উপজেলার বাগবাড়ী বাজার সংলগ্ন বাঁশ বাগানের কাছে মোছা: হালিমা নামের এক নারীর মৃত দেহ ভূঞাপুর থানা পুলিশ উদ্ধার করেছে।
আজ বুধবার(২৭ আগষ্ট) সকাল সাত ঘটিকায় স্হানীয়রা একটি গাছে ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে
পুলিশকে জানায়।পুলিশ এসে মৃত দেহ উদ্ধার করে।মৃত হালিমা(৪৫) বাগবাড়ি গ্রামের মৃত জোয়াদ আলীর মেয়ে।তার স্বামীর বাড়ী প্বার্শবর্তী উপজেলা ঘাটাইলের মনোহরা গ্রামে।তার স্বামীর নাম আব্দুল লতিফ।
স্হানীয় সূত্রে জানা যায় মৃত হালিমা
তার খালার অসুস্থতার খবর পেয়ে গতকাল বাবার বাড়ীতে আসেন।আজ সকালেই তার লাশ আমরা গাছে ঝুলন্ত অবস্হায় দেখতে পাই।
প্রতক্ষদর্শী নাজমা বেগমের ভাষ্যমতে আমরা সকালে লোকজনের চিৎকার শুনে এসে দেখি এক হিজাব পরিহিতা নারী গাছে ঝুলে আছে।তার দেহে আমরা কোন আঘাতের চিহ্ন দেখতে পাইনি।
এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ একে এম রেজাউল করিম বলেন, আমরা খবর পেয়ে মৃত দেহটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছি।আইনি প্রক্রিয়া শেষে মৃত দেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।