1. amaderjonota6@gmail.com : dailyamaderjonota :
নাজিমখান বাজারে মাদক বিক্রয় ও সেবনের অপরাধে দুজন আটক - dailyamaderjonota
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ১:৪৯|
শিরোনামঃ
বীরগাঁও ইমদাদুল হক বিদ্যালয়ের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ জোয়া এন্টারটেইনমেন্টের ব্যানারে আসছে রোমান্টিক ইউটিউব ফিল্ম ‘মন বদল’ দিরাইয়ে মিথ্যা মামলা দিয়ে মানহানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালগঞ্জে কলেজ শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিবাহ ও আইনি সচেতনতা বিষয়ক আলোচনা সভা ঝিনাইগাতীতে বিএনপির তৃণমূলের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে আসঝি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ঝিনাইগাতীতে ব্রাকের স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজের বিশ্ব শিক্ষক দিবস পালন শিক্ষকরা হলেন জাতির আলোকবর্তিকা: আতিকুর রহমান লিটন ঝিনাইগাতীতে  আব্দুল মান্নানকে  বিএনপির সদস্য সচিব দেখতে চান তৃণমূলের নেতা-কর্মীরা তৌসিফ মাহবুব এবং মিজু ইনযাম এর আনুষ্ঠানিক উদ্বোধন বাংলাদেশ সেলিব্রিটি ফুটবল ক্লাব উন্মোচন করলো লিমিটেড এডিশন সেলিব্রিটি জার্সি – নিগার দৌলার ডিজাইনে

নাজিমখান বাজারে মাদক বিক্রয় ও সেবনের অপরাধে দুজন আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১০৯ Time View

শাহজাহান খন্দকার কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান বাজার এলাকায় মাদক বিক্রয় ও সেবনের অপরাধে দুজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট) বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— হালিম (পিতা: তোফাজ্জল হোসেন, সাং: তেলিপাড়া, মনারকুটি, থানা: রাজারহাট) এবং চন্দন রায় (পিতা: স্বপন রায়, সাং: তেতুলতলা, পান্ডুল, থানা: উলিপুর)।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি আসাদুল হক , ভ্রাম্যমান আদালতে আসামি হালিমকে ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫,০০০ টাকা অর্থদণ্ড এবং আসামি চন্দন রায়কে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিদের বিরুদ্ধে আদালতের রায় অনুযায়ী পরোয়ানা মূলে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

রাজারহাট থানা পুলিশ অফিসার ইনচার্জ নাজমুল আলম জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নিয়মিত তল্লাশি ও অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025