1. amaderjonota6@gmail.com : dailyamaderjonota :
ঝিনাইগাতীতে ১২ বছর ধরে সড়কের সংস্কার কাজ না হওয়ায় দুর্ভোগে মানুষ - dailyamaderjonota
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৪:১৮|
শিরোনামঃ
বীরগাঁও ইমদাদুল হক বিদ্যালয়ের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ জোয়া এন্টারটেইনমেন্টের ব্যানারে আসছে রোমান্টিক ইউটিউব ফিল্ম ‘মন বদল’ দিরাইয়ে মিথ্যা মামলা দিয়ে মানহানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালগঞ্জে কলেজ শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিবাহ ও আইনি সচেতনতা বিষয়ক আলোচনা সভা ঝিনাইগাতীতে বিএনপির তৃণমূলের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে আসঝি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ঝিনাইগাতীতে ব্রাকের স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজের বিশ্ব শিক্ষক দিবস পালন শিক্ষকরা হলেন জাতির আলোকবর্তিকা: আতিকুর রহমান লিটন ঝিনাইগাতীতে  আব্দুল মান্নানকে  বিএনপির সদস্য সচিব দেখতে চান তৃণমূলের নেতা-কর্মীরা তৌসিফ মাহবুব এবং মিজু ইনযাম এর আনুষ্ঠানিক উদ্বোধন বাংলাদেশ সেলিব্রিটি ফুটবল ক্লাব উন্মোচন করলো লিমিটেড এডিশন সেলিব্রিটি জার্সি – নিগার দৌলার ডিজাইনে

ঝিনাইগাতীতে ১২ বছর ধরে সড়কের সংস্কার কাজ না হওয়ায় দুর্ভোগে মানুষ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৭৬ Time View

তৌহিদুর রহমান শেরপুর প্রতিনিধি-

শেরপুরের ঝিনাইগাতী-ধানশাইল (আরএইচডি) সড়ক সংলগ্ন হযরত আলীর বাড়ি হতে মোল্লাপাড়া কবরস্থান পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় খানাখন্দে ভরে গেছে। বেশিরভাগ অংশে পিচ উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্তের। ফলে সড়কটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এ কারণে স্থানীয়দের ভোগান্তি পোহাতে হচ্ছে। দীর্ঘদিন সংস্কার না করায় সড়কগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটি অবস্থা এতটাই খারাপ যে যানবাহন তো দূরের কথা, পথচারীদেরও চলাচল করতে কষ্ট হচ্ছে। এ সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসী ক্ষোভে ফুঁসে উঠছে।
এ পথে গ্রীণ সোলজার পাবলিক স্কুল, হাজী অছি আমরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, ঝিনাইগাতী দাখিল মাদ্রাসা, মহিলা আদর্শ ডিগ্রি কলেজেসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতায়াত করেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঝিনাইগাতী-ধানশাইল (আরএইচডি) সড়ক সংলগ্ন হযরত আলীর বাড়ি হতে মোল্লাপাড়া কবরস্থান পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য প্রায় ৫০০ মিটার। তবে উপজেলা এলজিইডি’র তথ্যানুযায়ী এ সড়কটি ঝিনাইগাতী-ধানশাইল (আরএইচডি) সড়ক সংলগ্ন হযরত আলীর বাড়ি হতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সংলগ্ন সড়ক নামে এলজিইডি’র তালিকাবদ্ধ। ৪৬০ মিটার দৈর্ঘ্য ও ৩ মিটার প্রস্থ্যের এ সড়কটির আইডি নম্বর ৩৮৯৩৭৫০৮০।
এ সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২০১২-১৩ সালে কার্পেটিং করে। এর মধ্যে পার হয়ে গেছে ১২ বছর। কিন্তু দীর্ঘদিন আর কোন সংস্কার করা হয়নি। তবে গত ২০২৩ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় এ সড়কের প্রায় ৫০ মিটার ইটের সলিং করা হয়েছে। সর্বশেষ গত তিন-চার মাসে এই পথে যাতায়াতকারী বেশ কয়েকজন দুর্ঘটনার শিকার হয়েছেন।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে সরেজমিনে দেখা যায়, রাস্তাটির ঠিক মাঝ বরাবর পিচ থাকলেও দুই পাশের পিচ একেবারেই উঠে গেছে। কিছু দূর পরপর বড় বড় গর্ত। সেই গর্তগুলো বৃষ্টির পানিতে পরিপূর্ণ। আবার কোন কোন স্থানে সড়কের দুই পাশের মাটি সরে গেছে।
স্থানীয় স্কুল শিক্ষক মো. শফিকুল ইসলাম বলেন, সামান্য বৃষ্টিতেই রাস্তায় কাদাপানিতে একাকার হয়ে যায়। সড়কটির কারণে এলাকাবাসী চরম বিপদে রয়েছে। কৃষিপণ্য বাজারে নিয়ে যেতে বা জরুরি প্রয়োজনে বাজারে যেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
বীর মুক্তিযোদ্ধা মো. মানিক মিয়া বলেন, এ রাস্তাটি অনেক বছর যাবত সংস্কার করা হয়নি। ফলে আমরা রিক্সা দিয়ে যাতায়াত করতে পারি না। আমি দ্রæত সময়ে মধ্যে এ রাস্তাটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি।
স্থানীয় ইউনিয়র পরিষদের সদস্য মো. জাহিদুল হক মনির বলেন, রাস্তাটি গুরুত্বপূর্ণ। কিন্তু ১২ বছর পার হলেও এই রাস্তার দিকে কোন নজর দেওয়া হয়নি। তবে গত ২০২৩ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় এ সড়কের প্রায় ৫০ মিটার ইটের সলিং করা হয়েছে। আমি রাস্তাটির দ্রæত সংস্কার চাই।
ঝিনাইগতী উপজেলা এলজিইডির প্রকৌশলী শুভ বসাক বলেন, বিষয়টি আমি অবগত হয়েছি। দ্রæত সময়ের মধ্যে এ সড়কটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল ইসলাম রাসেল বলেন, এ সড়কটির বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025